এদিন তারকেশ্বর চাউল্পট্টি এলকা থেকে চাল, ডাল, আলু-সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ২৫০টি দুঃস্থ পরিবার কে। লকডাউন মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে খাদ্যসামগ্রী গ্রহণ করেন পরিবারগুলি। খাদ্যসামগ্রী বিতরণে পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলার থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, লকডাউন শুরুর থেকে আমরা মানুষের সাথে আছি, কাজ করছি। কোনওদিন রান্না করা খাবার দেওয়া হচ্ছে, কোনওদিন আবার খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এই ভাবেই মানুষের পাশে থেকে আমরা কাজ করে যাব এবং আগামী দিন মানুষের পাশে থেকে কাজ করবো৷
ছবি ও সংবাদ: সুভাষ মজুমদার