তারকেশ্বর পৌরসভা ও দমকল বিভাগের যৌথ উদ্দ্যোগে শহরতলির বিভিন্ন জায়গা জীবাণুমুক্ত রাখতে জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হলো পৌরসভা সংলগ্ন বিডিও অফিস, তারকেশ্বর পুলিশ স্টেশন, কিছু অ্যাম্বুলেন্স ও এমার্জেন্সি গাড়ি ও আশপাশ অঞ্চলে।

তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে দমকল বিভাগের সহযোগিতায় তারকেশ্বর পৌরসভার গুরুত্বপূর্ণ দফতর এমারজেন্সি গাড়ি জীবাণু মুক্ত রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরোনা ভাইরাসের প্রকোপ যাতে না ছড়িয়ে পরে বা অন্যান্য জীবাণু থেকেও যাতে আর কোনও সংক্রমণ না ছাড়ায় সেই কারণে পৌরসভার পক্ষ থেকে তারকেশ্বর শহরকে জীবাণু মুক্ত রাখার জন্য এই ব্যবস্থা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
