করোনা সংক্রমন এড়াতে যারা রাস্তায় থেকে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে পুলিশ কর্মীদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। তাই পুলিশ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানতে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টিটিভ-এর পক্ষ থেকে তারকেশ্বর থানার সমস্ত কর্মীদের দেওয়া হলো মাস্ক, স্যনিটাইজার, ডেটল। অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টিটিভ-এর পক্ষ থেকে জানানো হয় কয়েক দিন আগেই সিঙ্গুর এবং হরিপাল থানার পুলিশ কর্মীদের মাস্ক, স্যনিটাইজার, ডেটল দেওয়া হয়েছে, আগামী দিনে ধনেখালী থানার পুলিশ কর্মীদের মাস্ক, স্যনিটাইজার-সহ ডেটল প্রদান করা হবে।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
