গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক দুঃস্থ পরিবারের জন্য তারকেশ্বর রাজবাড়ী থেকে দেওয়া হলো চাল, ডাল, তেল, নুন, সবজি, চিরে, লঙ্কা গুড়া, হলুদ গুড়া একদম বিনা পয়সায় আট রকমের খাদ্য সামগ্রী। এলাকার দুঃস্থ পরিবারগুলির জন্য খুলে দেওয়া হয়েছিল রাজবাড়ী। একে একে গ্রামের অনেকেই এসে বিনা পয়সায় সংগ্রহ করেন খাদ্য সামগ্রী।

মন্দির সূত্রে খবর এলাকার প্রায় শতাধিক পরিবার জন্য বিনা পয়সায় খাদ্যদ্রব্য সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। লকডাউন চলাকালীন আগেও দুঃস্থ পরিবারদের খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। এছাড়াও মন্দিরের পুরহিত, প্রদর্শক, মন্দিরের অনুমোদন প্রাপ্ত ব্যবসায়ীদের নগদ হাজার টাকা করে প্রদান করেছেন দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ৷

পাশাপাশি তিনি রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জগজীবনপুরে স্থানীয় দুঃস্থ ব্যক্তিদের প্রসাদ স্বরূপ লুচি কুমড়োর তরকারি ব্যবস্থা করেন এবং দুঃস্থ মানুষরা যাতে অভুক্ত না থাকে সবাইকে আহ্বান জানান মহারাজ৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
নিচের ভিডিওটি দেখুন—