গতকাল আর্তের সেবায় নিজেদের টিফিনের খরচের জমানো পয়সার ভাঁড় ভেঙে দান করেছিলেন তিন বোন রেশমি সুকন্যা ও টিনা। আর আজ স্বশরীরে মাঠে নেমে পরলেন আর্তের সেবায়। সবার সঙ্গে হাতে হাত লাগিয়ে তারকেশ্বরে রাজবাড়ী এলাকা গেস্টহাউস রোড-সহ অন্যান্য এলাকায় দুঃস্থদের খাবার বিতরণ করলেন। তাদের একটাই আর্তি সবাই যেনো এই অসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসুক।

জীব সেবাই ঈশ্বর সেবা। আমরা তারকেশ্বরে জন্মেছি বড়ো হয়ে উঠেছি এইখানে। বাবা তারকনাথের কৃপায় সুস্থ থেকে সকলের সেবা করতে পারবো। ব্যবসায়ী সমিতির বহু সদস্য একযোগে হাতে হাত রেখে দুঃস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ হয়েছে।

পাশাপাশি ব্যবসায়ী সমিতির বেশ কিছু পরিবারের পাশে থাকারও অঙ্গিকারবদ্ধ হয়েছেন তারকেশ্বর ব্যবসায়ী সমিতি৷ পরিচালন সমিতির সদস্য অনুপ কোলে জানান যতদিন লকডাউন চলবে এলাকার ভবঘুরে, দুঃস্থ পরিবারগুলোকে খাবার বিতরণ চালাবে তারকেশ্বর ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দরা৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
