বুধবার থেকে তারকেশ্বর থেকে কলকাতার মধ্যে যোগাযোগ স্থাপনে প্রতিদিন দুটি করে সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহন দফতর। আজ তারই পরিদর্শনে এলেন বেচারাম মান্না-সহ এসবিএসটিসি আধিকারিক গান। তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়বে দুটি বাস। বাস ছাড়ার সময় সকাল আটটা এবং অপরটি সাড়ে আটটায়। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং প্রতিটি যাত্রী কে করোনা সংক্রমন এড়াতে স্যনিটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
শুধু তারকেশ্বর নয় হরিপাল এবং কামারকুন্ডু থেকেও দুটি করে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। যেহেতু সরকারি এবং বেসরকারি অফিসগুলি খুলে দেওয়া হয়েছে সে কারণেই অফিস যাত্রীদের সুবিধার জন্য এই বাস পরিষেবা চালু করা হবে বলে জানান হরিপাল বিধায়ক বেচারাম মান্না।
তারকেশ্বর থেকে প্রথম স্টপেজ বালিগরী পরে হরিপাল, সিঙ্গুর এবং ডানকুনি হয়ে নবান্নের সামনে দিয়ে ধর্মতলা যাবে। আজ এসবিএসটিসি-র আরামবাগ ডিপো জোনের আধিকারিক প্রশান্ত পাইন, আরামবাগ ডিপো পরিবহন ট্রাফিক ইনচার্জ তিমির রায়চৌধুরী এবং হরিপাল বিধায়ক বেচারাম মান্না ছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌর প্রশাসক স্বপন সামন্ত, পৌর সদস্য উত্তম কুন্ডু৷

এদিন বেচারাম মান্না বলেন করোনা আবহে এতদিন ট্রেন বাস বন্ধ ছিল। এই সময় বেশ কিছু সরকারি এবং বেসরকারি অফিস খুলছে এছাড়া রুগীর আত্মীয়দের যাতায়াতের জন্য রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করি যে তারকেশ্বর, হরিপাল এবং কামারকুন্ডু থেকে দুটি করে বাস চালানোর। তিনি ব্যবস্থা করেন এবং আগামী বুধবার থেকে চালু হবে সরকারি বাস পরিষেবা। পুনরায় কোলকাতা থেকে একটি বাস ছটা এবং অপর একটি বাস সরে ছটায় ছাড়বে বলে জানান তিনি।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার