বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে তারকেশ্বরে শুরু হলো বসন্তোৎসব। বৈদ্যপুর লক্ষণ কুঠি এলাকা থেকে রবীন্দ্রনৃত্য পরিবেশন ও আবির খেলার মধ্য দিয়ে গোটা তারকেশ্বর শহর পরিক্রমা করে। পূর্ণকলা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দ্যোগে প্রতি বছর এই বসন্তোৎসব পালন করা হয়। শোভা যাত্রায় অংশ গ্রহন করে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা রুমা সাহা নন্দী, সোমা নন্দী বাগ-সহ ছাত্র ছাত্রী থেকে অভিবাবক এবং এলাকার সাধরণ মানুষ। শোভা যাত্রা থেকে পথ শিশুদের খাবার বিতরণ করা হয়।
ছবি ও সংবাদঃ সুভাষ মজুমদার