করোনো ভাইরাসের আতঙ্কের জেরে বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২০ থেকে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করলো তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। প্রশাসনের তরফ থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত খোলা হবে না মন্দির। সাংবাদিক বৈঠক করে জানালেন তারকেশ্বর মন্দিরের মঠাধীষ দন্ডিস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। গত কালই গাজন মেলা বন্ধের সিদ্ধান্তের কথা ফোন মারফৎ জানিয়েছিলেন তিনি, আজ সাংবাদিক সম্মেলন করে যাত্রী সাধারণের জন্য পুরোপুরি মন্দির বন্ধ রাখার কথা জানান এবং প্রশাসনের লিখিত নির্দেশ না পাওয়া পর্যন্ত মন্দির খোলা হবে না বলে জানিয়েদেন সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ।
তিনি বলেন করোনা ভাইরাসের জেরে, দেশের কথা চিন্তা করে প্রশাসন এবং মন্দির কমিটির সাথে আলোচনা করে আপাতত মন্দির বন্ধ রাখার সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং স্বাস্থ্য দফতরের নির্দেশিকা পেয়ে আগামী কাল থেকে মন্দিরে যাত্রী প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের সমস্ত গেট বন্ধ করে চেন, তালা লাগিয়ে দেওয়া হবে। যদিও নিয়মিত বাবার নিত্য পূজা চলবে। তবে মন্দির চত্বরে কেউ প্রবেশ করতে চাইলে তা প্রশাসনের অনুমতি নিয়ে একজন একজন করে প্রবেশ করতে পারবেন তবে মন্দির চত্বরে প্রবেশের ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ কোনো দায় নেবে না।
তিনি আরো বলেন ঈশ্বর বাবা তারকনাথের কাছে ভারতবাসী তথা বিশ্ববাসীর স্বাস্থ্য, সুস্থ দীর্ঘ জীবনের প্রার্থনা করছি। মেলা যাবে আবার আসবে। তাই যে আতঙ্ক তৈরী হয়েছে তা থেকে মানুষকে রক্ষার জন্য আপাতত চৈত্রের গাজন মেলা স্থগিত রাখা হল। গর্ভগৃহ ও মন্দিরে পুজো ও প্রবেশ বন্ধ রাখা হল ভক্তদের জন্য। আগামী দিনে পরিস্থিতির উন্নতি হলে তখন পুনরায় সকলের জন্য মন্দির খোলা হবে। চৈত্রের গাজন মেলা শেষ হবার আগেই যদি জানা যায় পরিস্থিতি স্বাভাভিক তাহলে আবার গাজন মেলা শুরু হবে। সকলের কাছে আবেদন করেন যে নিজেদের সুরক্ষার জন্য সবাই শৈব তীর্থে আশা যেন কিছুদিনের জন্য বন্ধ রাখেন
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

