করোনা আতঙ্কের জেরে মুরগি মাংসের উপর প্রভাব পড়ায় বিক্রি কমেছে মুরগির। সেই সুযোগ কাজে লাগিয়ে খাসির মাংসের দাম চড়িয়েছে বেশ কিছু অসাধু মাংস বিক্রেতা। বেশ কয়েক দিন ধরে এমনই অভিযোগ আসছিল পৌর চেয়ারম্যানের কাছে। সাধরণ মানুষের অভিযোগের ভিত্তিতে এদিন তারকেশ্বর পৌর এলাকায় থকা খাসির মাংসের দোকানে অভিযান চালান পৌর চেয়ারম্যান স্বপন সামন্ত ও পৌর আধিকারিকগন।