তারকেশ্বর মন্দিরের আটটি গেট তালা বন্ধ করলো মন্দির কর্তৃপক্ষ। কোরোনা আতঙ্কের জেরে বুধবার সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার থেকে ভক্তদের প্রবেশ নিষেধ করা হবে বলে জানান সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। সেই মত আজ সকালেই মন্দিরের আটটি গেটে তালা বন্ধ করলো মন্দির কর্তৃপক্ষ। আটটি গেটের মধ্যে একটি গেট খোলা হবে শুধু মাত্র পুরহিতদের জন্য। অন্যদিকে মন্দিরের মেন গেটে বসানো হয়েছে পুলিশি পাহারা। অন্যদিকে দূর থেকেই বাবা তারাকনাথের দর্শন করে ফিরে যেতে হচ্ছে তারকেশ্বরে আসা পূন্যার্থীদের। করোনা আতঙ্কের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই তালা বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরের আটটি গেট। না জেনেই বহু পূন্যার্থী পূজা দিতে এসেছেন তারকেশ্বর মন্দিরে। মন্দিরের প্রত্যেকটি গেট তালা বন্ধ থাকায় দূর থেকেই বাবা তারাকনাথের দর্শন করে ফিরে যেতে হচ্ছে ভক্তদের। করোনা আতঙ্কের জেরে অনির্দিষ্ট কালের জন্য তারকেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
