| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মদ, গাঁজা, সাট্টা, লোটো, চরসের বিরুদ্ধে তারকেশ্বর টাউন যুব তৃণমূল-এর অভিযান

Reporter
পেজফোর, তারকেশ্বর প্রতিনিধি / ১৫৭ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

কলকাতা থেকে ৫৮ কিলোমিটার দূরে তারকেশ্বর কেবল হুগলী জেলারই নয় এই বাংলার একটি প্রসিদ্ধ হিন্দু তীর্থক্ষেত্র। বলা যায় এই রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ শিবমন্দির স্থল। তারকেশ্বর শিবের মন্দিরটি এই শহরের প্রধান পর্যটক আকর্ষণ। সারাবছরই তারকেশ্বর মন্দিরে পূণ্যার্থীদের ভিড় লেগে থাকে। এছাড়া শ্রাবণ মাসে শ্রাবণী মেলাতে প্রচুর জনসমাগম হয়। সমগ্র শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবার শিবের বিশেষ পূজা হয়ে থাকে। এছাড়া ফাল্গুন মাসে শিবরাত্রি ও চৈত্র-সংক্রান্তিতে গাজন উৎসবেও বহু মানুষ আসেন। কিন্তু সম্প্রতি এলাকায় মদ, গাঁজা, সাট্টা, লোটো, চরসের ঠেকের রমরমা দেখা দিয়েছে। পাশাপাশি কোথাও কোথাও শুরু হয়েছে লজে অথিতি শালার নামে দেহ ব্যবসা। এতে ঐতিহ্যবাহী তারকেশ্বরের সংস্কৃতি নষ্ট হচ্ছে, স্থানীয় মানুষদের শান্তি বিঘ্নিত হচ্ছে।

বৃহস্পতিবার তাকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় মদ, গাঁজা, সাট্টা, লোটো, চরসের বিরুদ্ধে শুরু হয় বিশেষ অভিযান। এদিন বিকেলে তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের মহিলা ও পুরুষ তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে সেই অভিযান করেন টাউন যুব সভাপতি অনুপ পন্ডিত, সহ-সভাপতি রাহুল মুখার্জি, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর পৌরসভার বর্তমান পৌরমণ্ডলের ভাইস চেয়ারম্যান প্রবীর চন্দ্র, প্রাক্তন কাউন্সিলর পুতুল ভট্টাচার্য্য। এদিন এলাকার বহু মদ, গাঁজা, সাট্টা, লোটোর ঠেকে ও লজে অভিযান চালিয়ে, বিভিন্ন ঠেক বন্ধ করা হয়।

বিপিআর গেট অঞ্চলের একটি লজে লাগিয়ে দেওয়া হয় তালা। অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে দেহ ব‍্যবসা চলছে। এ বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ পণ্ডিত বলেন, মাননীয় বিধায়ক রামেন্দু সিংহ রায়ের নির্দেশে এলাকার মানুষের স্বার্থে আমরা আজ পথে নেমেছি, এলাকার সাধারণ মানুষ এই সব নেশা করে সর্বনাশের পথে চলে যাচ্ছে, সাট্টা, লোটো, জুয়া খেলে পথে বসছে এবং লজে অথিতি শালার নামে দেহ ব্যবসা চলছে। তিনি এও জানান, কেবল আজ নয়, এই অভিযান এখন লাগাতার চলবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev