| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

জল যন্ত্রণা অব্যাহত তারকেশ্বরে

Reporter
পেজফোর, আরামবাগ প্রতিনিধি / ২২৩ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

শুধু শহর বা শহরতলি নয়, জেলা শহরগুলিরও এক চিত্র। একটু বৃষ্টি হলেই এক হাঁটু জল ঠেঙিয়ে গন্তব্যে পৌঁছতে হয়। মওকা বুঝে রিক্স বা টোটোও তাদের দর বারিয়ে নেয়। যন্ত্রণার স্বীকার সেই সাধারণ মানুষ। হুগলির তারকেশ্বরে শুধু ওই এলাকার নয় বাইরের মানুষেরও ভিড় করে নিত্যদিন। বিশেষ করে সোমবারে। নিম্নচাপের ফলে কাল থেকেই একটু একটু করে শুরু হয়েছে বৃষ্টি। এই সামান্য বৃষ্টিতেই জল জমছে তারকেশ্বরের ওয়ার্ডগুলিতে। বিশেষ করে তারকেশ্বর মন্দির সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ড, রাজবাড়ী পার্শ্ববর্তী এলাকার ছবিটা আবারো কাঠগোড়ায় তুলল তারকেশ্বর পৌরসভার নিকাশি ব্যবস্থাকে।

সকাল থেকে টানা দু-ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন তারকেশ্বর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাজবাড়ী এলাকা। মন্দিরে আসা যাত্রীদেরও নাকানি-চোবানি অবস্থা। মন্দিরে পূজা দিতে এসে অসুবিধায় পড়েছেন বহু যাত্রী। জল পেরিয়ে কপাত কপাত করতে করতে মন্দিরে প্রবেশ করছেন ভক্তরা।

এলাকাবাসীর অভিযোগ প্রায় সময়ই অল্প বৃষ্টিতেই জল জমে এলাকায়। যে কাঁচা ড্রেন কিংবা পাকা ড্রেন রয়েছে তার মাটি ঠিক সময়ে তোলা হয় না। ফলে মাটি জমে জ্যাম হয়ে যায় নিকাষি ব্যবস্থা। পৌরসভার তরফ থেকে এখনো পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি। পৌরসভাকে জানিয়েও লাভ হয়না কিছুই।

তবে শুধু ৫ নম্বর ওয়ার্ডই নয়, সামান্য বৃষ্টিতেই জল জমে তারেকেশ্বপ পৌরসভার একাধিক ওয়ার্ডে, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তারকেশ্বর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক স্বপন সামন্ত-র সঙ্গে, উনি বললেন শুনুন নতুন রাস্তা তৈরি করা হয়েছে, আমরা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পাইপলাইনের ব্যবস্থা করেছি এমনিতেই ওই এলাকায় স্থায়ীভাবে জল দাঁড়ানোর কথা নয়। কিছুক্ষণের মধ্যেই জল নেমে যায়। ওই এলাকায় যদি কোথাও জল জমে থাকে আমরা নিশ্চিত পাইপলাইন মাটি জমে জ্যাম হয়ে গেছে, আমরা যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারি সেই দিকটাও দেখা হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev