বাবা তারকনাথের প্রসাদ স্বরুপ লুচি ও কুমড়োর তরকারি তুলে দেওয়া হলো গ্রামের খেটে খাওয়া মানুষদের হাতে। আজ তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বারোশো লুচি তরকারি রামনগর অঞ্চল এলাকায় তিনটি গ্রামে বাবা তারকনাথের এই প্রসাদ তুলে দেওয়া হয়, তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ প্রতিদিন মানুষের পাশে থেকে এই জীব সেবার কাজ করে যাচ্ছেন। পাশাপাশি মন্দিরের উপাচার ও অফিশিয়াল কাজেরও দেখাশোনা করছেন।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার


