মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী ১ জুন থেকে সকাল ১০ টা থেকে খুলে দেওয়া হবে সমস্ত ধর্মীয় স্থান। তবে বেশ কিছু নিয়ম কানুন জারি করা হয়েছে সরকারি ভাবে। যেমন বড় জমায়েত করা যাবে না, এক সাথে দশ জনের বেশি দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে মন্দির কর্তৃপক্ষকেই।
তারকেশ্বর মঠের মহন্ত মহারাজ জানান মন্দির খোলার ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ সব পক্ষের সাথে আলোচনা করা হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযন্ত মন্দির খোলা হবে না। আগামী দিনে মন্দির খোলা হলেও তারও কিছু বিধি নিষেধ প্রযোজ্য করা হবে। অন্যদিকে ১ জুন মন্দির না খোলার সিদ্ধান্ত নিয়েছেন বেলুড় মঠ, দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষও।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার