রাজ্যের সব শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের নিজের জেলায় নিয়োগ করার সিদ্ধান্ত নিল সরকার। মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২০ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে একথা জানালেন। তিনি জানিয়েছেন, শিক্ষকদের প্রাপ্য সম্মান জানানোর এটাই যথার্থ সময়। তাই নীতিগতভাবে বাংলার সরকার তাঁদের নিজ নিজ জেলায় নিয়োগ করবে। এতে তাঁরা তাঁদের পরিবারের পাশে থেকে মানসিকভাবে শান্তিতে পড়াতে আসতে পারবেন। পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে পারবেন।
