The First Crusade — The Call from the East : Peter Frankopan, translate Biswendu Nanda
ছয়
পূর্বের ডাক
সংক্ষেপে বললে আলেক্সিওসের পশ্চিমি দেশগুলোর খ্রিষ্টিয় জনগণের মধ্যে আবেগী মানসিকতা তৈরি করার ক্ষমতা জানা ছিল এবং তিনি জানতেন কখন এই আবেগী মানসিকতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। এছাড়াও স্মৃতিবস্তু বা রেলিক্স নিয়ে পশ্চিম ইওরোপের বিকারগ্রস্ততা চরমে পৌঁছেছিল, বিশেষ করে যিশুখ্রিষ্টের জীবনের সঙ্গে যে সব স্মৃতিবস্তু জড়িয়ে আছে, যতই সেগুলির বাস্তবতা যতই পবিত্র বা তার অস্তিত্ব যতই অসম্ভব হোক না কেন — যেমন তার দুধের দাঁত বা শিশু অবস্থায় যে রুটি তিনি চিবিয়েছিলেন — সেগুলির আধ্যাত্মিক মূল্য অপরিসীম এবং তিনি স্মৃতিবস্তুগুলির রাজনীতি সে সময় তার স্বার্থপূরণে সুচতুরভাবে কাজে লাগিয়েছিলেন (৩৯)। প্রথম ক্রুসেডের আগের বছর অবদি সম্রাট তার উত্থিত দাবিগুলি নিয়মিত তুলে যাচ্ছিলেন। টৌলের বিশপ পিবোর অবিস্মরণীয় জীবনী থেকে আমরা জানতে পারছি ১০৮৬তে তীর্থযাত্রায় এসে তিনি কন্সট্যান্টিনোপল থেকে জার্মানিতে পবিত্র ক্রস বয়ে নিয়ে যান। তিনি এটি হঠাৎ আবিষ্কার করেন নি, তাঁকে ব্যক্তিগতভাবে দিয়েছিলেন সম্রাট স্বয়ং। তাই আমরা অবাক হয়ে যাই না পিবো কেন সম্রাটকে ‘গ্রিকদের মধ্যে সব থেকে উজ্জ্বলতম সম্রাট যাকে সর্বশক্তিমান সব থেকে ভালবাসেন (৪০)’ বলেছেন।
এছাড়াও আলেক্সিওসের স্মৃতিবস্তু দৌত্যের আরেকজন মালদার হলেন জার্মানির স্বয়ং চতুর্থ হেনরি, তাঁকে সম্রাট ধর্মীয় সম্পদ পাঠিয়েছিলেন ১০৮০-র দশকে নরমানদের বিরুদ্ধে যুদ্ধ জয়ে তার সমর্থন পাওয়ার উদ্দেশ্যে। তিনি চতুর্থ হেনরিকে পাঠিয়েছিলেন, ‘একটি সোনার ছবি আঁকা মুক্তো দিয়ে সাজানো এবং বিভিন্ন সন্তের নামসহ ছবি খোদাই করা ক্রুস (৪১)। দুই জার্মান লেখক সূত্রে জানতে পারছি, ঠিক সেসময়ে সম্রাট আলেক্সিওস বাইজান্টাটিয়ামের চার্চগুলি লুঠ করে দখল নেওয়া বিশাল রেলিক্স সম্পদের পাহাড় থেকে জার্মানিতে পাঠান ফুলদানি, জগ, ইত্যাদির মত স্মৃতিবস্তু (৪২)।
পিটার দ্য ভেনারেবল লেখেন, সম্রাট উত্তর আল্পসের প্রচুর চ্যাপেল এবং চার্চকে বিভিন্ন স্মৃতিবস্তু উপহার দিয়ে সুসজ্জিত করেছেন। তিনি স্মরণ করেছেন বহু ধরণের স্মৃতিবস্তু সম্রাট খুব দূরের চার্চগুলির জন্যে পাঠিয়েছিলেন। কালনি মঠের এবট পিটার যদিও আলাদা করে লিখছেন না, কী কী স্মৃতিবস্তু তাঁকে আলেক্সিওস পাঠিয়েছেন, বা তিনি কী কী তার তার পাঠানো স্মৃতিবস্তু গ্রহন করছেন। তবে তার জোরালো ধারণা সম্রাট তাকে সত্যকারের গুরুত্বপূর্ণ স্মৃতিবস্তুগুলিই পাঠিয়েছিলেন – তাই সম্রাট ‘বাস্তবে নামে ও কাজে দুরন্ত (৪৩)’।
আমাদের আর বিষ্ময়ের উদ্রেক করে না ফ্লান্ডার্সের রবার্টের কাছে পাঠানো চিঠিতে সম্রাট আলেক্সিওস কন্সট্যান্টিনোপলের প্রভূত সব স্মৃতিবস্তু সংগ্রহের কথা উল্লেখ করেছেন যেমন চাবুকাহত হওয়ার আগে যিশুকে যে স্তম্ভে বাঁধা হয়েছিল এবং যে দড়ি দিয়ে তাঁকে বাঁধা হয়েছিল; যে সিঁদুর রাঙ্গা আংরাখায় তাঁকে সাজানো হয়েছিল; ক্রুসবিদ্ধ হওয়ার সময় পরণে যে সব কাপড় পরিধেয় ছিল, একই সঙ্গে যে সব পবিত্র ক্রুস এবং পেরেকা দিয়ে তাঁকে ক্রুসবিদ্ধ করা হয়েছিল; সমাধিক্ষেত্রের লিনেন বস্ত্র; যে পাঁচটা রুটি আর দুটি মাছ দিয়ে ৫,০০০ জনকে খাওয়ানো হয়েছিল তার ১২টা পাত্র এবং নানান এপোস্টল, শহীদ এবং প্রফেটদের নানান হাড় এবং অন্যান্য চিহ্নবস্তু (৪৪)। নজেন্টের গিলবার্ট চিঠিটা পাঠ করেন এবং তার সংক্ষিপ্তসার তৈরি করেন, তাঁর দাবি, চিঠিতে বলা হয়েছে জন দ্য ব্যাপ্টিস্টের মাথা, তার চুল এবং দাড়িও কন্সট্যান্টিনোপলে রয়েছে, এই দাবিটা তাঁকে বিষ্মিত করে কারণ তার নিশ্চিত ধারণা ছিল জনের মাথাটি এঙ্গার্সের টেজারিতে সংরক্ষিত আছে। তিনি তীব্র আক্রমন করে হিংস্রভাবে লিখলেন আমরা ‘নিশ্চিত দুজন জন দ্য ব্যাপ্টিস্টের অস্তিত্ব অসম্ভব, অথবা জনের নিশ্চই দুটি মাথা ছিল না, তাহলে তিনি বিধর্মীই হবেন (৪৫)’। তিনি এই বিষয়টি নিয়ে আরও গভীরে তদন্তের প্রতিশ্রুতি দেন।
১০৯০-এর দশকে সম্রাট যখন পশ্চিম ইওরোপে তাঁকে উদ্ধারের জন্যে সাহায্য পাঠানোর ডাক ছড়িয়ে দিচ্ছেন, সেই বার্তাকে গ্রহণযোগ্য করে ছড়িয়ে দেওয়ার জন্যে পবিত্র ক্রসের অংশগুলি আলদা আলাদাভাবে ব্যবহার করার পরিকল্পনায় আলেক্সিওস অসামান্য উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছেন। চতুর্থ শতকে কন্সট্যান্টাইনের রাজত্বকালে ক্রসটি কন্সট্যান্টিনোপলে চলে আসার পরে এটিই এই শহরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং শহরের নামের সঙ্গে জড়িয়ে থাকা পরিচয় তৈরি করার স্মৃতিবস্তুরূপে পরিচিত হবে। ১০৯৫-৯৬ বছরে পোপ দ্বিতীয় আরবান মধ্য ফ্রান্সের বিপুল সংখ্যক অল্টার এবং চার্চকে পৃষ্ঠপোষণা করা থেকে একটা বিষয় পরিষ্কার হয়, যতদূরসম্ভব তার সামরিক সাহায্যের ডাকটি আরও সবল, আবেদনময় করতে আলেক্সিওস হয়ত ক্রুসগুলির অংশ খণ্ড খণ্ড করে পোপের মাধ্যমে ফ্রান্সজুড়ে চার্চ আর অল্টারগুলিতে ছড়িয়ে দিয়েছিলেন (৪৬)।
যে সব প্রভাবশালী পশ্চিমি মুসাফির কন্সট্যান্টিনোপলে ঘুরতে গিয়েছেন, তারা জানাচ্ছেন রাজধানীতে যে সব স্মৃতিবস্তু রয়েছে সেগুলি পরিকল্পিতভাবে ঘুরিয়ে দেখানো হয়। ১০৯০-এর প্রথম পদে কেন্টের এক সন্ত রাজধানীতে গিয়ে ভাগ্যক্রমে আলেক্সিওসের এক ব্যক্তিগত দেহরক্ষীর সাক্ষাৎ পায় যে তার বাল্য বন্ধু ছিল এবং তার সৌজন্যে সন্তটি সম্রাটের ব্যক্তিগত চ্যাপেলের ঢোকার সুযোগ পায়। চ্যাপেলে ঢোকার সুযোগ স্বাভাবিকভাবে কঠোরভাবে নিয়ন্ত্রিত করা হত। তো তিনি যখন চ্যাপেল ঘুরে দেখতে যান, তাকে সন্ত এন্ড্রুর কোনও একটা ব্যবহার্য বস্তু উপহার হিসেবে দেওয়া হয় এবং সেটি তিনি রচেস্টার ক্যাথিড্রালের জন্যে নিয়ে যান; এই ঘটনা ইঙ্গিত করে যে সম্রাট স্বয়ং গুরুত্বপূর্ণ বিদেশি পশ্চিমি মুসাফিরদের গতায়াত নজরে রাখতেন এবং তিনি তাদের নানান ধরণের মনভোলানো উপঢৌকন দিয়ে রাষ্ট্রীয় দৌত্যের কাজ সারতেন (৪৭)।
আলেক্সিওস তার সহজাত রাজকীয় চতুরতা দিয়ে বুঝতেন পশ্চিমিরা কোন ধরণের বাক্যবন্ধে সন্তুষ্ট হতে পারে এবং ইওরোপের বিখ্যাতদের তিনি সেই অস্ত্রে উত্তেজিত করতেন আর ঘায়েলও করতেন। ১০৮০-র প্রথম দিকে চতুর্থ হেনরির সঙ্গে যে যোগাযোগ হয়, সেই দৌত্যে দুটি মনোলোভা শব্দবন্ধ তিনি ব্যবহার করেন ‘খ্রিষ্টিয় সংহতি’ এবং ‘ধর্মীয় বাধ্যবাধকতা’। হেনরি এবং আলেক্সিওস উভয়কেই নরমান শত্রু নেতা রবার্ট গিসকারডের বিরুদ্ধে জোট বাঁধতে হয়। বাইজান্টাইন সম্রাট লিখলেন, ‘সর্বশক্তিমান এবং খ্রিষ্টজনগণের বিরুদ্ধাচরণ করা পাপাচারী, নষ্ট, খুনি এবং আমাদের উভয়ের বিরুদ্ধতা করা দুষ্কৃতিকে শাস্তি দিতে হবে… আপনি এবং আমি উভয়েই খ্রিষ্টত্বের বন্ধনে বাঁধা এবং পরস্পরের ধর্মাত্মীয়ও বটে; আমরা একে অপরের থেকে শক্তি আহরণ করব এবং সর্বশক্তিমানের অদৃশ্য হস্তাবলেপনে আমাদের শত্রুর বিরুদ্ধে ভয়ঙ্কর এবং অপরাজেয় হয়ে উঠব (৪৮)’।
ইতালির মন্টিকাসিনোর বেনিডিক্টিয় মঠের সঙ্গে তিনি যে ভাষা ব্যবহার করে যোগাযোগ তৈরি করেন, সেটাও খুব সতর্কভাবে বেছে নেওয়া হয়েছিল বলে মনে হয়। চিঠিতে সর্বশক্তিমানের আশীর্বাদ, ভালবাসা ইত্যাদি পাঠানো এবটকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখলেন ‘তাঁর দয়া এবং অনুগ্রহে, আমার সাম্রাজ্যকে মহিমান্বিত করেছেন। তবে যেহেতু আমার মধ্যে ভগবানত্বের কিছুই অবশিষ্ট নেই, কিন্তু আমি যে পাপ করে থাকি তার থেকে মুক্তি পেতে আমি নিত্য দিন উপাসনা করি এবং তাই তাঁর অনুকম্পা এবং সহিষ্ণুতাই আমার দুর্বলতার প্রতিষেধক। কিন্তু আপনি ভালত্ব এবং পবিত্রতায় ভরা একজন মহান মানুষ, আমার পাপের বিচার করুন (৪৯)’। আলেক্সিওস এই চিঠিতে দেখাবার চেষ্টা করেছেন তাঁর নম্রতা, এবং তার উপাসনা আর একনিষ্ঠতা — এই বার্তাটিতে যে ভাব ব্যবহার হয়েছে সেগুলিকে সুচারু পরিকল্পনা করে বাছা হয়েছে যাতে একটি কঠোর নিয়মবদ্ধ, আনুগত্যপ্রবণ এবং আত্মবশ গোষ্ঠীর প্রধান সন্তের উদ্দেশ্যে সেই নিয়ন্ত্রিত বার্তা প্রেরণ করে প্রভাবিত করা যায়।
পরিষ্কার, আলেক্সিওস খুব ভালভাবে জানতেন পশ্চিমিদের কীভাবে প্রভাবিত করতে হয়। এই কাজে তিনি প্রভূত সাহায্য পান যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ১০৮০ দশকে সাম্রাজ্যের কাজে যুক্ত হওয়া উচ্চপদস্থ আমলা নরমান পিটার আলিফাস, এবং মাইমোর্টিয়ারের সন্ত গোইবার্ট, যিনি প্রথম ক্রুসেডের আগে সম্রাটের ঘনিষ্ঠ বৃত্তের অন্যত্যম সহকারী রূপে গণ্য হয়েছেন। সম্রাট উদ্দেশ্যপূর্ণভাবে জেরুজালেম সমস্যা ব্যবহার করেছেন রাজনৈতিকভাবে কোণঠাসা বাইজান্টিয়ামের জন্যে সামরিক সাহায্য চাওয়ার উদ্দেশ্যে এবং একই সঙ্গে তার সাম্রাজ্যের সমস্যা আর তার রাজনৈতিক স্বার্থকে তিনি খ্রিষ্টিয়দের দায়ে রূপান্তরিত করলেন। (চলবে)