| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কোভিড কালের জুলুম-তন্ত্র — বামেদের মুখে কেন শাসকের বুলি? (শেষ কিস্তি) : ক্রিস আর, ভাষান্তর: ড. গৌতম দাস

Reporter
ড. গৌতম দাস / ৩৯৪ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৭ মার্চ, ২০২৩

এইসব বামেদের ধিক!

সমসাময়িক কালের প্রেক্ষাপটে যে অপূর্ব ইতিহাস রচিত হচ্ছে সেই প্রক্রিয়া থেকে বামেরা নিজেদের সম্পূর্ণভাবে বিযুক্ত রেখেছে। গণআন্দোলনের এমন অভিনব এবং সৃষ্টিশীল প্রকাশভঙ্গি দেখেও গত তিন বছরে তাদের হতশ্রী অবস্থার কোন পরিবর্তন হয়নি। যে লক্ষ লক্ষ জনতা ক্রোধে গর্জে উঠেছেন, অন্যদের সংগঠিত করেছেন কিংবা পথে প্রান্তরে নেমেছেন- তাদের অনেকেই এই প্রথমবার জীবনে কোন আন্দোলনের শরিক হয়েছেন। নতুন আঙ্গিকে ভাবনার একটি রোমাঞ্চকর ঢেউ বয়ে যাচ্ছে।

বিশ্বব্যাপী স্বাধীনতার আন্দোলন যতই বিক্ষিপ্ত এবং বিচিত্র মুখী হোক না কেন, বিপ্লবের তত্ত্বে এবং অনুশীলনে যারা আস্থাশীল তাদের কাছে এক শিক্ষণীয় বিষয় হয়ে থাকছে। কোটি কোটি মানুষ জেগে উঠেছেন এবং আমাদের বিশ্বাস তারা আর কখনো পুরনো পন্থার ভাবনায় ফিরে যাবেন না। এসবই কিন্তু ঘটছে বামপন্থার কাল্পনিক গণ্ডির বাইরে গিয়ে।

যখন বাইরের পৃথিবীতে নতুন এক বিপ্লবী সম্ভাবনা জন্ম নিচ্ছে তখন বামেরা তাদের চিরাচরিত আদব কায়দায় নিশ্চল রয়েছেন। তাদের পরিচিত আদব কায়দা এখন শত ছিন্ন, ক্লান্ত এবং বিচ্ছিন্ন ও বিপর্যস্ত।

ইতিহাসের কি নির্মম পরিহাস যে  চক্রান্ত তত্ত্বের সমর্থক বলে নিন্দিত দা লাইট পত্রিকা এখন অবিসংবাদিতভাবে মুক্তমনা, উজ্জীবিত, সাহসী, প্রেরণার উৎস এবং সর্বোপরি সঠিক অর্থেই বৈপ্লবিক। বামপন্থী পত্র-পত্রিকার চেয়ে তাদের পাঠক সংখ্যা এখন অনেক অনেক বেশি। শাসক শ্রেণী সম্পর্কে তাদের বিশ্লেষণ অনেক বেশি নিখুঁত এবং ধারালো।

মর্নিং স্টার এবং সোশ্যালিস্ট ওয়ার্কার এর মত বামপন্থী পত্রপত্রিকাগুলি সাধারণত যেসব বিষয় নিয়ে কখনোই লেখেনা সেগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, ডিজিটাল মুদ্র্‌ যন্ত্র-কুশলীদের একনায়কত্ব, মেডিকেল ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। তারা কখনো অর্থনৈতিকভাবে বিশ্লেষণ করে দেখায়নি কোভিড প্রকল্পের অর্থনৈতিক বনিয়াদ কি ছিল।

কখনোই বলা যাবে না মূল ধারার দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট অথবা বিবিসির থেকে এই বামেরা অনেক বেশি প্রগতিশীল।

একটি নতুন প্রজন্মের সাংবাদিক , বিশ্লেষক এবং ভাষ্যকাররা উঠে আসছেন যারা বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে অত্যন্ত মূল্যবান এবং তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তুলে ধরছেন। দেখার বিষয় হল এই নতুন প্রজন্মের বুদ্ধিজীবীদের কেউই বামপন্থার চিরাচরিত দৃষ্টিভঙ্গির কাছে দায়বদ্ধ নয়। শ্রেণী সংগ্রামে তারা কতটা আছেন বা নেই এইরকম সেকেলে ভাবনা থেকে তারা মুক্ত।

বর্তমানে শিল্পক্ষেত্রে যে অসন্তোষ এবং সক্রিয় প্রতিবাদ দেখা যাচ্ছে, প্রধানতঃ তার মূলে রয়েছে সেই উন্মত্ত রাষ্ট্রীয় নীতি যাকে বামেরা ২০২০ সাল থেকেই সমর্থন করে আসছে। তিন বছর অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে। আধুনিক কালের ইতিহাসে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে সর্ববৃহৎ আক্রমণের উত্তরের বামেরা তাদের লাল টুপির বদলে আনুগত্যের নীল মুখোশ মুখে এঁটে নিয়েছে। বিচার বিবেচনার এই ধ্বংসাত্মক ভুলের পর প্রশ্নটা থাকছে না বামেদের পুনর্জাগরণ হবে কিনা। বরং প্রশ্নটা থেকে যাচ্ছে এইভাবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা উচিত হবে কিনা।

মূল ইংরাজী নিবন্ধের লিঙ্কঃ

https://leftlockdownsceptics.com/the-left-and-covid-part-i-reflections-on-a-catastrophe/

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev