| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হিন্দুত্বের রাজনীতি, তার বিপণন (দ্বিতীয় পর্ব) : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৭০১ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

দুই . রঙ্গমঞ্চে বিনায়ক দামোদর সাভারকর

মহারাষ্ট্রের নাসিক শহরের কাছে ভাগুর গ্রামে ১৮৮৩ সালে জন্মগ্রহণ করেন বিনায়ক দামোদর সাভারকর। দামোদর সাভারকর তাঁর পিতা, রাধাবাই তাঁর মাতা। পুনের ফার্গুসন কলেজের ছাত্র তিনি। রাজনীতির ক্ষেত্রে তিনি লোকমান্য তিলকের দ্বারা প্রভাবিত হন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি বিদেশি পোশাকে অগ্নি সংযোগ করেন। ১৯০৬ সালে লণ্ডনে আইন অধ্যয়নের জন্য তাঁকে শিবাজি বৃত্তি পেতে সাহায্য করেন তিলক।

লণ্ডনে ভারতীয় বিপ্লবী দলকে তিনি সাহায্য করেন। এই সময়ে তিনি লেখেন ‘দ্য ইণ্ডিয়ান ওয়্যার অব ইণ্ডিপেন্ডেন্স’ (১৯০৯); এই বইতে তিনি সিপাহি বিদ্রোহকে গণবিদ্রোহ বলে সম্বোধন করেন।

১৯১০ সালে বিদ্রোহ ও যুদ্ধের প্ররোচনা দানের জন্য তাঁকে গ্রেপ্তার করে বিচারের জন্য ভারতে পাঠানো হয়। এক ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেটের হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্যও তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। বন্দি হিসেবে তাঁকে আন্দামানে পাঠানো হয়। ১৯২১ সালে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয় এবং ১৯২৪ সালে তিনি নির্দোষ প্রমাণিত হন।

আন্দামানে বন্দি থাকাকালীন তিনি রচনা করতে শুরু করেন ‘Essentials of Hindutva’। হিন্দুত্ব সম্বন্ধে তাঁর চিন্তা-চেতনা হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের ভিত্তি তৈরিতে সাহায্য করে, গড়ে ওঠে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মতো আধা সামরিক সংগঠন।

সাভারকর হিন্দু মহাসভায় যোগদান করেন এবং সাত বছর সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সালে গান্ধী হত্যায় অভিযুক্ত হলেও প্রমাণাভাবে তাঁকে নিষ্কৃতি দেওয়া হয়।

সাভারকরের ‘Essentials of Hindutva’ বইটির আলোচ্যসূচি :

1] Essentials of Hindutva 2] What is in a Name 3] Hindutva is different from Hinduism 4] What is a Hindu ? 5] Name older still 6] Hindus, a Nation 7] Other Names 8] How Names are given 9] Fall of Buddhism 10] Buddhism — a Universal Religion 11] Then came reaction 12] Institutions in favour of Nationality 13] Comminngling of Races 14] Back to the Vedas 15] Sindhustan 16] What is Arya 17] Hindu and Hindusthan 18] Reverence to Buddha 19] Hindus ; all one in a Nation 20] Hindusthani Language 21] Foreign Language 22] Hindutva at work 23] Stupid notions must go 24] Essential implications of Hindutva 25] Bond of Common Blood 26] Common Culture 27] What is Civilization 28] Common Laws and Rites 29] Who is Hindu 30] Hindus in Sindh 31] Unique natural blessings to Hindusthan.

হিন্দুত্বের প্রথম দিকের প্রচারক হলেও সাভারকর গো-পূজনের বিরোধিতা করেছেন। যে গো-পূজন বর্তমানের বিজেপির অন্যতম কর্মসূচি, যার জন্য মুসলমান সম্প্রদায়ের উপর নেমে আসে আক্রমণ, সাভারকর তার বিরোধী ছিলেন। তাঁর ‘গোপালান হেভে গোপুজান নাভেহে’ নিবন্ধটি প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে। তিনি বলেছেন মানুষ তাকেই পূজা করে যে তার চেয়ে উন্নততর। গরুর প্রতি মানুষের কৃতজ্ঞতা আছে কিন্তু তাই বলে গরুকে ঈশ্বর হিসেবে বিবেচনা করা বোকামি। গোমুত্র ও গোবর খাওয়ারও বিরোধিতা করেছেন তিনি। তিনি যে গো-ভক্ষণের বিরোধী ছিলেন না, তারও প্রমাণ আছে। হিন্দুধর্মের মধ্যে যে অস্পৃশ্যতা ও বর্ণভেদ আছে, সাভারকর তারও বিরোধী ছিলেন।

পার্থপ্রতিম মৈত্র সাভারকর সম্পর্কে একটি মননশীল দীর্ঘ প্রবন্ধ রচনা করেছেন। এই দীর্ঘ প্রবন্ধ পাঁচটি অধ্যায়ে বিভক্ত :

১] গো-পূজন বিরোধিতা ও বর্তমান স্বীকৃতি পর্ব ২] স্বাধীনতা সংগ্রাম ও নির্বাচনী পরাজয় পর্ব ৩] হিন্দুধর্ম ও হিন্দুত্ব পর্ব ৪] হিন্দু উত্থান ও নির্বাচনী বিজয় পর্ব ৫] কংগ্রেস রাজনীতি ও সাম্প্রতিক সাভারকর পুনর্বাসন পর্ব।

শ্রীমৈত্র প্রশ্ন তুলেছেন : আজ এতদিন পরে একজন আদ্যোপান্ত নাস্তিক, পরধর্মবিরোধী এবং একই সঙ্গে ব্রাহ্মণ্যবাদ বিরোধী একজন মানুষের ইতিহাসের পাতা থেকে পুনরুত্থান ঘটছে কেন এবং কেনই বা নরেন্দ্র মোদি — অমিত শাহ বা নাগপুর ব্র্যাণ্ড হিন্দুত্বের ধ্বজাধারীরা সাভারকরকে স্বীকৃতি দিতে এমন মরীয়া হয়ে উঠেছেন?

শ্রীমৈত্র তার কারণগুলি উল্লেখ করেছেন এইভাবে :

১] হিন্দুত্ববাদের তাত্ত্বিক পটভূমি রচনার কৃতিত্ব বিনায়ক দামোদর সাভারকরের উপর বর্তায়। তাঁর হিন্দুত্ব সম্বন্ধে বইটি হল সেই পটভূমি।

২] সাভারকর ছিলেন খ্রিস্টান ও মুসলমান বিরোধী। ভারতীয়ত্ব ও হিন্দুত্বকে তিনি সমার্থক হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

৩] গান্ধীর অহিংসানীতি ও নেহেরুর সমাজতান্ত্রিক উদারমনস্কতার বিরোধিতা তিনি আজীবন করে গেছেন। ভারতভাগের জন্য তিনি জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে গেছেন।

৪] হিন্দুধর্ম ও হিন্দুত্ববাদ যে এক নয়, মুসলমান ও খ্রিস্টানদের বাদ দিয়ে বৃ্হত্তর হিন্দু সমাজ গড়ে তোলা যে আধুনিক ভারতের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য অতীব প্রয়োজনীয়, তা সাভারকরের তত্ত্বে নিহিত আছে।

৫] সাভারকর হিন্দু পরিচয়, হিন্দু সংস্কৃতি, হিন্দু ঐক্যের উপর জোর দিয়েছিলেন। তিনি মৌর্য, গুপ্ত, চোল, মারাঠা প্রভৃতি হিন্দু নেতাদের প্রতিমূর্তি পুনর্নিমাণ করেছিলেন। সাভারকরের মতে এঁরা এবং এঁদের মতো আরও অনেক রাজনৈতিক পথপ্রদর্শক (যেমন : পুরু, পৃথ্বীরাজ চৌহান, রানা প্রতাপ, শিবাজি, মহারানি লক্ষ্মীবাই) যাঁরা বিদেশি হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের কাহিনি অনুপ্রাণিত করবে হিন্দুদের। সাভারকরের মতে বৈদিক যুগ থেকে পৃথ্বীরাজ চৌহানের শাসনের শেষ অবধি হিন্দু রাজাদের শাসন ছিল ভারতের হিন্দুদের স্বর্ণযুগ। ১৫৫৭ সালে দিল্লির সুলতানি আমলের সময় থেকে ব্রিটিশদের আগমন পর্যন্ত ইসলামিক বিজয়ীদের যুগ, যা ছিল হিন্দুদের অন্ধকার যুগ। হিন্দুদের জন্য ব্রিটিশরা অনেক কিছু করতে পারত, কিন্তু তারা তা করে নি। হিন্দুদের উপর অত্যাচারে ব্রিটিশরা মুসলমানদের মতো নির্মম ছিল।

৬] আন্দামান সেলুলার জেলে বারবার ব্রিটিশের কাছে সাভারকরের ক্ষমা ভিক্ষা ও শেষে মুক্তির ঘটনাকে শিবাজির পটভূমিকায় দেখতে হবে। ১৬৬৬ সালে শিবাজি আগ্রায় কৌশলে আওরঙ্গজেবের বন্দি শিবির থেকে পালিয়ে যান। ঠিক তেমনি ১৯১০ সালে সাভারকর ব্রিটিশ জাহাজ এস.এস.মারিয়া থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। তিনি ফরাসি বন্দর মার্সাই-এর কাছে ধরা পড়েন। তাঁকে যখন ভারতে আনা হয়েছিল তখনও তিনি ব্রিটিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন। শিবাজি তাঁর বন্দিদশার সময় আওরঙ্গজেবের কাছে চারবার ক্ষমা চেয়েছিলেন; এই ক্ষমার ভিত্তিতে মোগল ও শিবাজির মধ্যে চুক্তি হয়। এই কূটনৈতিক ও সামরিক কৌশল সাভারকরও অবলম্বন করেছিলেন।

৭] সাভারকর ছিলেন বিভাজনের রাজনীতির জন্মদাতা। হেডগেওয়ার, গোলওয়ালকর, আদবানি, বাজপেয়ি, মোদি, অমিত শাহ বিভাজনের রাজনীতিকে অনুসরণ করেছেন।

৮] উগ্র জাতীয়তাবাদের মন্ত্র সাভারকরই উচ্চারণ করেছিলেন, যার অনুরণন শুনতে পাই তাঁর শিষ্য-সম্প্রদায়ের মুখে। [ক্রমশ]

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev