তারকেশ্বর ব্লকের রামনগর নুট বিহারি পাল চৌধুরী হাইস্কুল পক্ষ থেকে ৩১ জন শিক্ষক-শিক্ষিকা মিলে একদিনের বেতন ছিয়াত্তর হাজার পাঁচশো (৭৬,৫০০/-) টাকার চেক রাজ্য সরকারের আপৎকালীন রিলিফ ফান্ডে দেওয়া হয়। তারকেশ্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্নিদীপ্ত বিশ্বাসের হাতে তুলে দিলেন স্কুলের প্রধান শিক্ষক সৌমিস চ্যাটার্জী সহ-শিক্ষক অলকেশ বেরা৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
