ফের শুরু পার্থপ্রতিমের কমিউনিটি কিচেন। কয়েকদিন থেমে ছিলেন। এবার কোচবিহার ২ নং ব্লকের বানেশ্বর বটতলায়। ঘরোয়া সাধারণ পদ—ভাত, ডাল, ভাজা, ডিমের ঝোল। এবার সহযোগিতা পেয়েছেন উজ্জ্বল রায়ের কাছ থেকে।

সহযোগিতার যোদ্ধারা হলেন সরেন রায়, তরুন রায়, নিখিল রায়, শুভাশিস রায়। তবে পুন্ডিবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহিম অধিকারী গৌরবময় উপস্থিতি স্মরণীয়। তিনিও সবার সঙ্গে হাত লাগিয়েছেন কচি-কাঁচাদের হাতে খাবার তুলে দেবার জন্য। আজ ৫০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হল। চলবে বেশ কয়েকদিন।
