লকডাউনের আজ বারো দিন। শুরুর দিন থেকে কোচবিহার উত্তর বিধানসভার এ মাথা থেকে ও মাথায় ছুটে বেড়াচ্ছেন। গত কাল বানেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দুঃস্থ পরিবারের হাতে সাধ্যমতো তুলে দিয়েছিলেন খাদ্যসামগ্রী আজ পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের হাতে তুলে দিলেন ত্রাণের খাদ্যসামগ্রী। কিছু নিজে করলেন বাকী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপালকৃষন দাস, প্রধান নুর মিয়া, পঞ্চায়েত সদস্য স্নিগ্ধা বহ্ম-সহ সবাইকে অনুরোধ করলেন আপনারা দিন এবার।


