করোনা আতঙ্কে ভুগছে প্রায় গোটা বিশ্ব। আর সেই মারণ ভাইরাসকে কুপোকাত করেই জীবনযুদ্ধে জয়ী হলেন হলদিবাড়ীর একজন নার্স। এই পরিস্থিতিতেই করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠে আশার আলো যোগালেন তিনি। তাই করোনা যুদ্ধে জয়ী নার্সের হাতে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানালেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান।
