হুগলি জেলা সদর চুঁচু্ড়া থেকে কলকাতা ধর্মতলা রুটে সরকারী বাস সার্ভিস চালু হল। চুঁচু্ড়া ঘড়ির মোরে আজ সকালে এক অনুষ্ঠানে এসবিএসটিসি বাস সার্ভিস চালু হয়। শহরতলী থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেন কবে চালু হবে এখনো ঠিক নেই।

এর মধ্যে সরকারী, বেসকারী অফিস খুলছে। দোকান পাট খোলায় ব্যবসা বানিজ্যও শুরু হয়েছে। তাই কলকাতায় যাওয়ার প্রয়োজনীতা বাড়ছে। এমন সময় ট্রেনের বিকল্প হিসাবে সরকারী বাসে সুবিধা হবে হুগলির মানুষের। চুঁচু্ড়া থেকে জিটি রোড দিয়ে শ্রীরামপুর উত্তরপাড়া হয়ে বালি, ডানলপ, সিঁথি, এমজি রোড হয়ে ধর্মতলা পৌঁছবে বাস।

চুঁচু্ড়া থেকে ভাড়া ধার্য হয়েছে ৪০ টাকা। দূরত্ব কমলে ভাড়া কমবে। আপাতত সকাল ৭.৩০ ও ৮.৩০ মিনিটে দুটি বাস ছাড়বে চুঁচু্ড়া থেকে। ধর্মতলা থেকে ফেরার বাস ছাড়বে বিকাল ৪.৩০ ও ৫.৩০ মিনিটে। হুগলিতে এখনো বেসরকারী বাস চালু হয়নি।

সরকারী বাস চালু হওয়ার খবরে সকাল থেকেই লাইন পরে যাত্রীদের। সময়োপযোগী সরকারী বাস সার্ভিস চালু হওয়ায় খুশি যাত্রীরা। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলাশাসক ওয়াই রত্নাকর রাও-সহ সরকারি বাস ডিপোর আধিকারিকরা৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
