| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বহাল থাকবে তিস্তা তোর্সা এক্সপ্রেস, জানালো রেল দফতর : সজল দাশগুপ্ত

Reporter
সজল দাশগুপ্ত / ৭৩২ জন পড়েছেন
আপডেট শনিবার, ২০ নভেম্বর, ২০২১

অবশেষে তিস্তা-তোর্সা বাতিলের সিদ্ধান্ত রদ করল রেল দফতর। এর আগে ডিসেম্বর থেকে একটানা তিন মাস তিস্তা তোর্সা এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছিল। শুক্রবার রেল দফতর থেকে জানানো হয়, ঘন কুয়াশার ছাড়া বাতিল হবেনা তিস্তা তোর্সা এক্সপ্রেস। এদিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আবরা আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসে এ কথা জানান।  তিনি বলেন, একমাত্র ঘন কুয়াশার দিনগুলিতে বাতিল করা হবে। তিস্তা তোর্সা এক্সপ্রেস আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকার মানুষদের কলকাতা যাওয়ার একমাত্র ভরসা। এই ট্রেন চরে বিভিন্ন অফিস যাত্রী প্রতিনিয়ত যাতায়াত করেন। এর আগে রেল দপ্তরের তরফ থেকে ঘন কুয়াশার দাবি তুলে তিস্তা তোর্সা এক্সপ্রেস টানা তিন মাসের জন্য বন্ধ করার ঘোষণা করা হয়। এরপর আন্দোলনে ফেটে পড়ে বিভিন্ন সংগঠন। শুক্রবার ময়নাগুড়ি স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং স্মরকপত্র তুলে দেন সেবা দল। অবশেষে তিস্তা তোর্সা এক্সপ্রেস বাতিল সিদ্ধান্তে খুশি স্থানীয় বহু মানুষ থেকে সংগঠন।

ময়নাগুড়ি ১নং ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত। শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করার উদ্দেশ্যে তিস্তা তোর্সা এক্সপ্রেস তিনমাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আন্দোলন করাতে পিছু হঠতে বাধ্য হয়েছেন। এর জন্য আমরা বিভিন্ন সংগঠনকে ধন্যবাদ জানাই।

এদিকে তিস্তা তোর্সা চালায় খুশি শিলিগুড়ির সমস্ত পর্যটন কেন্দ্রগুলি। এমন বহু জায়গা আছে উত্তরবঙ্গে যেখান থেকে মানুষ আসেন শিলিগুড়িতে। সেইসব সাধারণ মানুয়ের তিস্তা তোর্সা ছাড়া অন্য ট্রেনে আসতে সমস্যা তৈরী হয়, তাই রেলের এই সিদ্ধান্তে খুশী সকলে। প্রচুর লোক নবদ্বীপ, কালনা এবং কাটোয়া থেকে শিলিগুড়িতে আসেন তাদের আসাই বন্ধ হয়ে যাবে যদি এই ট্রেন না চলে, জানালেন শিলিগুড়ির এক বিখ্যাত পর্যটন ব্যাবসায়ী। তিনি জানালেন, এই ট্রেনের উপর নির্ভর করে উত্তরবঙ্গের পর্যটন ব্যাবসা চলে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেনী ট্রেনে করেই চলাচল করেন, এদের মধ্যে একটা ট্রেন বন্ধ হয়ে গেলে মানুষের সত্যি সত্যি অসুবিধা হত। তাই এটা অত্যন্ত খুশীর খবর যে তিস্তা তোর্সা ট্রেনটি বন্ধ হচ্ছে না।

ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির মুখপাত্র সুশান্ত সুর বলেন, সেবা দলের আমন্ত্রণে সারা দিয়ে শুক্রবার নিউ ময়নাগুড়ি স্টেশনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি আমরা। তিস্তা তোর্সা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্তে উত্তরবঙ্গের সাধারণ মানুষ-সহ ব্যবসায়ী সকলেই বঞ্চিত হতেন। পুনরায় এক্সপ্রেসটি চালু হবে শুনে ভালো লাগছে। উত্তরবঙ্গের আপামর মানুষ এতে উপকৃত হবেন।

শনিবার তিস্তা তোর্সা এক্সপ্রেসে নিউ ময়নাগুড়ি থেকে মুর্শিদাবাদ যাওয়ার জন্য এক যাত্রী নির্মাল্য ঘোষ জানান, ট্রেনটি বন্ধ হলে এটা আমাদের দুর্ভাগ্য জনক ব্যাপার। আমরা চাই ট্রেনটি চলুক এবং উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগযোগ বজায় থাকুক।

ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির মুখপাত্র সুশান্ত সুর বলেন, সেবা দলের আমন্ত্রণে সারা দিয়ে শুক্রবার নিউ ময়নাগুড়ি স্টেশনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি আমরা। তিস্তা তোর্সা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্তে উত্তরবঙ্গের সাধারণ মানুষ-সহ ব্যবসায়ী সকলেই বঞ্চিত হতেন। পুনরায় এক্সপ্রেসটি চালু হবে শুনে ভালো লাগছে। উত্তরবঙ্গের আপামর মানুষ এতে উপকৃত হবেন। শনিবার তিস্তা তোর্সা এক্সপ্রেসে নিউ ময়নাগুড়ি থেকে মুর্শিদাবাদ যাওয়ার জন্য এক যাত্রী নির্মাল্য ঘোষ জানান, ট্রেনটি বন্ধ হলে এটা আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার। আমরা চাই ট্রেনটি চলুক প্রতিদিন এবং উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগযোগ বজায় থাকুক।

ছবি : কুশল দাশগুপ্ত

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev