মালদহে দলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার ৪ মার্চ ২০২০ মালদহের সুজাপুরে দলীয় কর্মিসভায় তিনি বলেন, এতো গোষ্ঠীদ্বন্দ্ব কেন এই জেলায়? এখানে ১০ ডজন নেতা, এক ডজন আসন তৃণমূলের নেই। নেতারা কেউ জেলায় ঘোরেন না। ঐক্যবদ্ধ হোন, খাল কেটে কুমির আনার চেষ্টা করবেন না। ১২টি আসন জিততে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বাংলায় ইঁদুর বা ছুঁচো কামড়ালে যারা সিবিআই তদন্ত চায়, তারা দিল্লি গণহত্যার বিষয়ে চুপ। আমরা চাই, সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচারবিভাগীয় তদন্ত।