তামিলনাড়ুর তিরুপ্পুর। লকডাউন অমান্য করেই কেউ বাইক বা স্কুটিতে চড়ে বেরিয়েছিলেন। তাঁদের একে একে আটকাল পুলিশ। এরপর তাঁদের জানানো হলো লকডাউন অমান্য করায় তাঁদের উঠতে হবে অ্যাম্বুল্যান্সে যাতে রয়েছেন এক করোনা রোগী। কার্যত চ্যাংদোলা করে তাঁদের অ্যাম্বুল্যান্সে তোলা হয় যাতে পিপিই পড়ে শুইয়ে রাখা হয়েছিল একজনকে। এরপর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা লকডাউন অমান্যকারীদের। যেন সাক্ষাত যমের সামনে এসে পড়েছেন তাঁরা। অবশেষে জানানো হয়, এ যাত্রায় তাঁরা বেঁচে গেলেন। কারণ অ্যাম্বুল্যান্সে থাকা ওই ব্যক্তি করোনা রোগী নন, অভিনয় করছিলেন। কিন্তু ফের লকডাউন ভাঙলে এমন শাস্তি হতেই পারে।
দেখুন পুলিশ সূত্রে পাওয়া ভাইরাল ভিডিওটা।