| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হুগলির কৃষ্ণনগরে রথযাত্রায় প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি আজও অটুট : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩২২ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন আজও অটুট ‘দ্বিতীয় নবদ্বীপ’ হুগলির কৃষ্ণনগরে। আচার ও প্রথা মেনে প্রতি বছরের ন্যায় এবারও অসংখ্য ভক্তের সমাগমে অনুষ্ঠিত হল শুভ রথযাত্রা। প্রসঙ্গত, মঙ্গলবার কৃষ্ণনগর শ্রীপাটে সাড়ম্বরে পালিত হল রথযাত্রা উৎসব। শুরু হয়েছে সম্প্রীতির মেলা। রথযাত্রার  বৈশিষ্ট্য হল গোপীনাথ এখানে বস্ত্রহরণবেশি মূর্তি। তিনি রথে আরোহণ করেন না। রথে চাপেন শ্রীব্রজগোপাল জিউ, রাধারমন ও শ্রীধর শালগ্ৰাম শিলা। উল্লেখ্য, এগুলি অভিরাম গোপালের বিগ্ৰহ নয়। এগুলি অভিরামের সময়কালে অথবা পরবর্তীকালে কোনো ভক্ত মন্দিরে দিয়ে গেছে। রথের দিন বিকেলে মন্দির থেকে এইসব বিগ্ৰহ শোভাযাত্রা বের করে রথঘরে গিয়ে রথে চাপেন। তারপর রথের রশি ধরে ভক্তরা বকুলতলায় নিয়ে যান। এরপর পূজা অর্চনা শুরু হয়।

উল্লেখ্য, এই ‘দ্বিতীয় নবদ্বীপ’-এ গোপীনাথ জিউ মন্দির প্রতিষ্ঠা করেন অভিরাম গোস্বামী। শ্রীচৈতন্যচরিতামৃতে অভিরাম গোস্বামীকে শ্রীচৈতন্যের শাখাভুক্ত বলে বর্ণনা করা হয়েছে। তিনি ছিলেন দ্বাদশ গোপালের প্রথম গোপাল। কথিত আছে, অভিরামের সঙ্গে দেখা করার জন্য শ্রীচৈতন্য একবার এই কৃষ্ণনগরে এসেছিলেন। তারপর থেকে এই কৃষ্ণনগর ভক্তদের কাছে পবিত্র ভূমি। প্রতি বছর ধুমধাম করে রাস উৎসব ও মেলা যেমন অনুষ্ঠিত হয়, পাশাপাশি রথযাত্রা উপলক্ষে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগমে মুখর হয়ে উঠে এই দ্বিতীয় নবদ্বীপ।

এদিকে কৃষ্ণনগরের পাশাপাশি খানাকুলের নন্দনপুর, বন্দর, বালীপুর ও হেলান বাজার এলাকায় রথযাত্রা উপলক্ষে উৎসব ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে হেলান-এ হাজার হাজার ভক্ত রথের রশিতে টান দেন। মনোবাঞ্ছা পূরণের জন্য ভক্তদের হৃদয়ের আকুতিতে মুখর হয়ে উঠে সমগ্ৰ হেলান এলাকা। এই রথযাত্রার মূল উদ্যোক্তা অশোক পাল জানান, প্রতি বছর অসংখ্য ভক্তের সমাগমে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev