মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঝাড়গ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অজিত মাহাত-র উদ্যোগে অরণ্যসুন্দরী কে আরো আলোকিত করতে ঝাড়গ্রাম শহর জুড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এলাকার বিভিন্ন প্রান্তে প্রায় চার শতাধিক চারা গাছ রোপণ করা হলো। শুভ সূচনা করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বীরবাহা সরেন। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মামনি মুর্মূ-সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অপরদিকে নয়াগ্রামে ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের নেতা সুমন সাহুর উদ্যোগে এবং কলমাপুখুরিয়া পূর্ব বুথ তৃণমূল কংগ্রেসের সহায়তায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এলাকার বিভিন্ন প্রান্তে প্রায় চার শতাধিক চারা গাছ রোপণ করা হলো। চারাগাছ রোপণের সঙ্গে সঙ্গে সুমনবাবু পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কতটা ভূমিকা তা এলাকার মানুষকে বিস্তারিত বুঝিয়ে প্রত্যেককে গাছ লাগিয়ে নির্মল পরিবেশ গড়ে তোলার আবেদন জানান।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী
