আমফানে বিধ্বস্ত পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চল। প্রচুর গাছ নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন সবুজ ফিরিয়ে আনতে সমস্ত ব্লকে গাছ লাগানোর কর্মসূচি নিতে হবে। আজও তিনি বলেছেন ৩ কোটি গাছ লাগানো হবে সারা পশ্চিমবাংলা জুড়ে। শুধু মাত্র ব্লক নয়, ব্লক থানা সবাই এই কর্মসূচিতে অংশ গ্রহণ করবে। সেই মতো আজ বেলিয়াবেড়া থানা-র উদ্যোগে পরিবেশকে আরো সুন্দর করে তুলতে বিশ্ব পরিবেশ দিবসে গোপীবল্লভপুর-২নং ব্লকের তপশিয়া-৩নং অঞ্চলের ফেঁকোতে চারা গাছ রোপণ করা হলো।

উপস্থিত ছিলেন ডিএসপি দেবরাজ ঘোষ এবং থানার ওসি সৌরভ ঘোষ। তাঁদের যোগ্য সঙ্গত দিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, সুজলা তরাই, গোপীবল্লভপু-২নং ব্লকের বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু পাল, অনুপম মল্লিক, নিরঞ্জন দাস-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।


