গাছ লাগান একটি প্রাণ বাঁচান, এই স্লোগানটা একটা সময় সাধারণ মানুষের মুখে মুখে ঘুরতো। এখন যে ঘোরে তা নায়। কিন্তু আমফান ঝড়ে এই প্রয়োজনীয়তা কতটা এখন তা উপলব্ধি করার সময়। আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশেষ করে পশ্চিমবঙ্গে আমফান ঝড়ে যত গাছ ভেঙেছে। তা বলার অপেক্ষা রাখে না। আবার নতুন করে শুরু করতে হবে।

আরো বেশি বেশি করে বৃক্ষ রোপন করতে হবে। সেই মন্ত্র দীক্ষিত হয়ে কোচবিহার শহর মন্দার মোড়ে ও দেওয়ানহাট মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করলেন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। পাশাপাশি নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত কোচবিহার-১ নং ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের দেওয়ানহাট মহাবিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারের ২০০ জন আবাসিকদের মধ্যে স্থানীয় প্রশাসনের সহয়তায় দুপুরের খাবার পরিবেশন করলেন। ভাত, ডাল, ভাজা, সবজি আর মুরগীর মাংস। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান লিপিকা ভৌমিক, প্রাক্তন প্রধান তথা পঞ্চায়েত সদস্যা কাকলি রায়, সন্দীপ রায়, সি.এফ কো-অর্ডিনেটর সোয়েল রানা, তাপস কুমার দে (কুটু), রাজীব হোসেন, সুধীর রায়, বুলবুল হোসেন, কিংশুক দেব এবং বিশিষ্ট সমাজকর্মী আশরাফুল আলী।




