পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে গোপীবল্লোভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হলো গোপীবল্লভপুর-২নং ব্লকের প্রথম সারির করোনা যোদ্ধার সৈনিকদের। তাঁদের নিরলস পরিশ্রমের ফলে আমাদের প্রত্যেকের পরিবার সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছে।

আমরা কুর্নিশ ও প্রণাম জানাই তপশিয়া গ্রামীণ হাসপাতালের সম্মানীয় আধিকারিক, চিকিৎসক, নার্স-সহ সমস্ত কর্মচারীবন্ধু এবং বেলিয়াবেড়া থানার সম্মানীয় ওসি সাহেব-সহ সমস্ত কর্মচারীবন্ধুকে, সিভিক ভলেণ্টিয়ার ভাই-সহ সবাই কে।

আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি টিঙ্কু পাল, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অনুপম মল্লিক, ব্লক সহ-সভাপতি আশিষ ঘোষ, বেলিয়াবেড়া-৫ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বানেশ্বর মণ্ডল, ব্লক নেতা বকুল খামরী, সুশোভন নায়েক, রবীন্দ্রনাথ ভুঁইয়া, কালিশংকর মাইতি, দেবব্রত ভুঁইয়া, তারাশংকর কুইলা সহ-আরোও অনেকে৷

