করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষা সেল। বুধবার ১৫ এপ্রিল কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডা. কৃষ্ণচন্দ্র বরাই-সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল ও পেন। ছিলেন জেলা তৃণমূল শিক্ষা সেলের সভাপতি তপন পোড়েল, শিক্ষারত্ন তাপস কুমার কার্ফা প্রমুখ। এরপর তাঁরা কালনার নিষিদ্ধ পল্লীর শিশুদের হাতে খাদ্যসামগ্রী, মাস্ক তুলে দেন।
ছবি ও সংবাদ : মোহন সাহা