হরিপাল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ স্টেশন বাজার এলাকায় লকডাউন-এ আটকে পরা টোটো, অটো চালক, রিকশাচালক, বাসের হেলপার ও কন্ট্রাক্টর, মুর্শিদাবাদের আটকে পরা রাজমিস্ত্রী, যোগাড়ের পরিবার, স্টেশনের হকারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ছাত্রনেতা তথা আশুতোষ অঞ্চলের প্রধান সুমিত সরকার। উপস্থিত ছিলেন হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি স্বরূপ মিত্র, অভিজিৎ দাঁড়ি-সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার