| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

অমিত শাহকে মোক্ষম জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Reporter Default
রিপোর্টার / ২০৫ জন পড়েছেন
আপডেট রবিবার, ১ মার্চ, ২০২০

মনোজিৎ মৌলিক

বাংলায় এসে প্রচার না করে আপনার উচিত ছিল আপনার নাকের ডগায় ঘটে যাওয়া দিল্লির হিংসার ঘটনায় ৫০ জন নিরীহ নাগরিকের প্রাণ বাঁচাতে না পারার ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে ক্ষমা চাওয়া। রবিবার ১ মার্চ ২০২০ এভাবেই অমিত শাহকে বিঁধলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি অমিত শাহকে উদ্দেশ করে আরও লেখেন, আপনার দল যে ধর্মান্ধতা ও ঘৃণা ছড়ায় তার থেকে বাংলা অনেক ভালো আছে। এদিন শহিদ মিনারে সভা করে বিজেপি। সেখানে অমিত শাহ নতুন কিছুই বলেননি। সামনে পুরভোট। বিজেপি পুরবোর্ড পেলে কী করতে পারে তার উল্লেখই ছিল না অমিতের হোমওয়ার্কহীন ভাষণে। বলবেন কী? শুক্রবারই তো রাজ্যের আইনশৃঙ্খলার প্রশংসা করেছে কেন্দ্র, অমিতের সামনেই। সিপিআইএম ও কংগ্রেস অমিতের বিরোধিতায় বিক্ষোভ দেখালেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগাগোড়া আক্রমণ করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকেই। বলেছেন, বাংলার ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী করে সোনার বাংলা গড়বেন। এ আর নতুন কী? বাংলায় তো আর বিপ্লব দেবের মতো কেউ মুখ্যমন্ত্রী কস্মিনকালে হননি! দিদিকে বলোর পর সোমবার নতুন কর্মসূচি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি দিদিকে বলোর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি এখনও। অমিত শাহ বললেন, দিদিকে বলোর পাল্টা বলুন আর নয় অন্যায়। সত্যিই তো, এদিন কলকাতায় ‘গোলি মারো’ স্লোগান তোলার পর বিজেপি নেতাদের এই কথা বলতেই তো মুখিয়ে আছেন বাংলার মানুষ! ২০২১-এ মিসড কল দিয়ে সদস্য বানানো বিজেপি নাকি দুই-তৃতীয়াংশ আসন পাবে বলে দাবি অমিত শাহর। অবশ্য এমন দাবি তো দিল্লি ভোটের আগেও করেছিলেন, ফল দেখা গেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর দিদিকে বলো ঝড় বেসামাল করে দিয়েছে বিজেপিকে। এরপর আবার আড়াই মাসের আরও ব্যাপক কর্মসূচি নিচ্ছে তৃণমূল। বিজেপির বিশ্বাসযোগ্যতা এতো তলানিতে যে, তৃণমূল থেকে বিতাড়িত যে নেতাকে অমিতের দল ভাগ ভাগ বলেছিল, সারদাকাণ্ডে অভিযুক্ত সেই নেতাকেই মঞ্চে রেখে বড়ো বড়ো কথা বলে বসন্তের এক রবিবার কলকাতায় কাটিয়ে গেলেন অমিত। বললেন, বিজেপিকে নাকি সভা করতে দেওয়া হয় না। তা পরীক্ষার মধ্যে মাইক বাজিয়ে আজ কী হলো? ফুলও যে বাংলায় তাঁকে চায় না, তা বোঝা গেল অমিতের ভাষণের শুরুতে যখন মাইকের সামনে রাখা ফুল সরাতে বাধ্য হলেন বিজেপি নেতারা। জোরসে বলো বলে স্লোগান দিতে বললেও জনতার গর্জন ছিল না। কে আর আজ রাম মন্দির, নাগরিকত্ব, কাশ্মীর-কথা শুনতে চায়? পুরভোটে হার নিশ্চিত বুঝে অমিতও সেই পথ মাড়ালেন না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev