কালনার বাসিন্দা, অ্যাসিড আক্রান্ত টুম্পা হালদারের পাশে দাঁড়াল উদীচী নামক একটি সংস্থা। সংস্থার তরফে অসীমা তালুকদার জানিয়েছেন, টুম্পার যে চিকিৎসা চলছে তা যথেষ্ট ব্যয়বহুল। তাঁর পরিবারের আর্থিক সঙ্গতি ভালো নয়। তাই টুম্পার চিকিৎসায় যাতে অর্থ বাধা না হয় সেজন্য আমরা ওঁর পাশে রয়েছি। এদিন সংস্থার পক্ষ থেকে ৫ হাজার টাকা টুম্পার হাতে তুলে দেওয়া হয়। ছবি: মোহন সাহা