বাংলার গর্ব মমতা কর্মসূচির প্রথম পর্যায়ের তৃতীয় ধাপ ‘স্বীকৃতি সম্মেলন’ অনুষ্ঠিত হলো উলুবেড়িয়াতে। রবিবার ১৫ মার্চ উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়ের উদ্যোগে এই সম্মেলন হয়। বিভিন্ন কারণে দলের যেসব পুরোনো কর্মী বসে গেছেন তাঁদের কাছে টেনে নিতে এবং সংগঠনের কাজে পুনরায় সক্রিয় করতে এই সম্মেলনের আয়োজন।