আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’—এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে প্রথম পালিত হয়েছিল আন্তর্জাতিক রক্তদাতা দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের উদ্যোগ নেয়।

অস্ট্রিয়ার বংশোদ্ভূত জীববিজ্ঞানী কার্ল ল্যানস্টেইনার ট্রান্সফিউশন মেডিসিনের জনক। রক্তদানের বিষয়টি মোটেও সহজ ছিল না। তিনি ১৯৩০ সালে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পান। তার জন্মদিনে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে ১৪ জুন উদযাপন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস।

আজ সেই বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা এলাকার তৃণমূল যুব কংগ্রেস কর্মীবৃন্দ। রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডা. নির্মল মাজি, হাওড়া গ্রামীণ যুব সভাপতি সুকান্ত পাল, সভাপতি তপন চক্রবতী, আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত সাহা, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের যুব সভাপতি সেখ আবদুল্লা, তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি রুহুল খান-সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।
