| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিজেপি উচ্ছেদে মমতার ‘খেলা হবে’ স্লোগান জাতীয় রাজনীতিতে আজ হাতিয়ার কলমে তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ৬৮০ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৫ জুন, ২০২১

কিছুদিন আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে মমতা ম্যাজিকেই আস্থা রাখার কথা জানিয়েছিলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রেসিডেন্ট ওম প্রকাশ রাজভড়। বিজেপি-যোগী সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি বিরোধী নেতার ওই ডাকে মমতা সাড়া দিয়ে সে রাজ্যে লড়াই করতে অগ্রসর হবেন কিনা সে প্রশ্নের উত্তরদেবে সময়। তবে একুশের বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের ফের ক্ষমতায় আসা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া যে দেশের রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

প্রসঙ্গত, বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করে মোদী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল মমতা ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে পাল্টা খেলায় নেমে হুঁশিয়ারিও দিতে ছাড়েনি বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত সেই খেলায় হেরে মোদী-শাহের বিজয়রথ থেমে যায় বাংলায়। মমতা তথা তৃণমূলের সেই লড়াই আজ প্রায় গোটা দেশেই মোদি বিরোধি যুদ্ধকে পথ দেখাচ্ছে। বাংলায় ‘খেলা হবে’ স্লোগানের বিপুল সাফল্যের পর এবার উত্তরপ্রদেশও অনুপ্রাণিত সেই স্লোগানে। বাংলার আদলে তাদের ভোজপুরি ভাষায় পড়ল সমাজবাদী পার্টির ‘খেলা হই’ পোস্টার। বাংলায় বিজেপিকে ধূলিস্যাৎ করতে তৃণমূল আওয়াজ তুলেছিল ‘খেলা হবে’। এবার সেই আওয়াজ ধার করেই কোমর বেঁধে নামতে নেমেছে সমাজবাদী পার্টি। বাংলা থেকে ধার করে ‘অব ইউপি মে খেলা হই’ স্লোগানকে হাতিয়ার করেছে তারা।

২০২২-এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সে রাজ্যে ইতিমধ্যেই বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। নির্বাচনী ঘুঁটি সাজাতে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সবপক্ষই। কয়েক মাস আগেই পঞ্চায়েত নির্বাচন হয়েছে উত্তরপ্রদেশে। সেই নির্বাচনে সপা বিজেপিকে পেছনে ফেলে এক নম্বর দল হয়েছে। তার পরেই আগামী বছরের বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ব্যাপক ভাবে ঝাঁপিয়ে পড়েছে তারা। অখিলেশ জানিয়েছেন, যোগী আদিত্যনাথের সরকারকে চ্যালেঞ্জে ফেলতে প্রস্তুত তাঁর দল। জানা গিয়েছে বাংলা ‘খেলা হবে’ থেকে ‘খেলা হই’ স্লোগানটি লিখেছেন সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন বিধায়ক আব্দুল সামাদ আনসারি। এমনকী রাজ্যে সমস্ত সপা নেতা যাতে এই স্লোগান ব্যবহার করেন সেই অনুরোধ তিনি করেছেন অখিলেশ যাদবের কাছে।

বোঝাই যাচ্ছে তৃণমূলের স্লোগান থেকে ভোজপুরি ভাষবায় অনুদিত স্লোগান বানানো হয়েছে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে। এই প্রসঙ্গেই সপার এক নেতা বলেন, তারা এই স্লোগান লেখা হোর্ডিং কানপুর শহরে ছড়িয়ে দিয়েছেন। কারণ খেলাটা শুরু হবে সেখান থেকেই। বাংলায় মমতা ও তৃণমূল যে স্লোগান ব্যবহার করে ফল পেয়েছে, উত্তরপ্রদেশের নির্বাচনেও তারা একই ফল পাবেন। ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কানপুর হোর্ডিং-এ ছেয়ে গিয়েছে- ‘আব ইউপি মে খেলা হোই’‌ অর্থাৎ ‌এবার ইউপি–তে খেলা হবে‌‌। সেই হোর্ডিং-এ সপা সুপ্রিমো অখিলেশ যাদবের ছবি আর সপা–র প্রতীক সাইকেল। এছাড়াও আর দুই স্থানীয় নেতা অভিষেক গুপ্তা এবং ডা.‌ ইমরানের ছবি দেওয়া হোর্ডিং গোটা কানপুর জুড়ে।

বাংলায় খেলা হয়ে গিয়েছে, সেই খেলা কিভাবে জিততে হয় দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খেলা উত্তরপ্রদেশে। সেই বিধানসভা নির্বাচন জাতীয় রাজনৈতিক প্রেক্ষিতে সবসময় গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক ভূমিকাও পালন করে। মোদির বিরুদ্ধে সেই লড়াইয়ের অন্যতম মুখ সমাজবাদি পার্টির অখিলেশ যাদব। কিন্তু একটা বিষয় স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে মোদির বিরুদ্ধে লড়াই জিততে সমাজবাদি পার্টিও মমতার লড়াইকে স্মরণ করছে। শুধু মমতার স্লোগানকে হাতিয়ার নয়, ২০২২-এ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে মমতার একক লড়াইকেও তাঁরা মর্যাদা দিচ্ছে। জোটসঙ্গী ছাড়াও যে বিধানসভা ভোটে লড়ে জয় ছিনিয়ে আনা যায়তা প্রমাণ করে দিয়েছেন মমতা। অখিলেশ যাদবও মমতার পথের পথিক হয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে অখিলেশ সাফ জানিয়ে দিয়েছেন যে কংগ্রেস এবং মায়াবতীর বসপার সঙ্গে জোটে যোগে যাবে না তাঁর দল। তাঁর বক্তব্য, বিজেপিবিরোধী মানুষের কাছে কংগ্রেস এবং বসপার গ্রহণযোগ্যতা এক্কেবারে তলানিতে। তাই এই দুই দলকে সঙ্গে নিলে সমাজবাদী পার্টিরও আখেরে ক্ষতি হয়ে যেতে পারে।

প্রসঙ্গত, একুশের বিধানসভা ন‌ির্বাচনে বাংলায় ‘খেলা হবে’-র পাশাপাশি আরও বহু স্লোগান, গান তৈরি হয়েছে। কিন্তু সেসব ছাপিয়ে গিয়েছে ‘খেলা হবে’। প্রভাবে ও জনপ্রিয়তায় এই স্লোগানের ধারেকাছে আসতে পারেনি সেগুলি। পাশাপাশি একথাও বলা যায় তৃণমূল নেত্রী যখন মঞ্চ থেকে সেই স্লোগান তুলে সারা বাংলায় ছড়িয়ে দেন তার প্রভাব ছড়িয়ে পড়তে থাকে অন্য রাজ্যেও। শুধু কি স্লোগান, স্লোগান ছাপিয়ে তাঁর লড়াইয়ের মেথড; যা আজ মোদি বিরোধী লড়াইয়ে সবাইকেই পথ দেখাচ্ছে। যে কারণে বিজেপিকে উচ্ছেদ করতে মমতাকে পাশে পাওয়ার সঙ্গে সঙ্গে তার স্লোগানের আদলেই আওয়াজ উঠেছে।

আপনার মতামত লিখুন :

One response to “বিজেপি উচ্ছেদে মমতার ‘খেলা হবে’ স্লোগান জাতীয় রাজনীতিতে আজ হাতিয়ার কলমে তপন মল্লিক চৌধুরী”

  1. Buddhadeb Chatterjee says:

    কংগ্রেস কোনো ব্যাপারই না উত্তরপ্রদেশে। কিছুটা নির্ভর করছে মায়াবতীর ওপর। ওরা বেশি ভোট কাটলেই মুশকিল। আর ওরা যদি সবাই বিজেপির বিরুদ্ধে এক হতো তবে এখনই বলা যায় যে বিজেপি একশোভাগ হারতো। দেখা যাক কী হয়। এখনও সময় আছে। তবে বিজেপি হটুক এটা মনেপ্রাণে চাই।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev