| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

টিনের তলোয়ারের ৫০ বছর, উৎপাল দত্তের টিনের তলোয়ারের ভাষা : শুভাশিস মৈত্র

Reporter
শুভাশিস মৈত্র / ৭০৪ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

টিনের তলোয়ার নাটকে উৎপল দত্ত লিখেছিলেন, মহাকবি মাইকেল দুটি জিনিস বিদেশ থেকে এনে এদেশে প্রচলন করে গেলেন, অমিত্রাক্ষর ছন্দ এবং সিগারেট। উৎপল দত্তও আরও অনেক কিছুর সঙ্গে বাংলা ভাষাকে প্রচুর অপ্রচলিত শব্দ উপহার দিয়ে গেছেন। এখানে আমরা আলোচনা করব টিনের তলোয়ার নাটকে ব্যবহৃত একগুচ্ছ প্রায় অচেনা-আজানা বাংলা শব্দ নিয়ে।

একটু মন দিয়ে ‘টিনের তলোয়ার’ নাটক পড়লে এই সব শব্দে আমাদের চোখ আটকে যাবেই। এই নাটকের ব্যবহৃত বহু শব্দই আমাদের অচেনা। এমন ভাষা অবশ্য তীতুমীর সহ অন্য আরও নাটকে উৎপল দত্ত ব্যবহার করেছেন। কিন্তু আমি এখানে শুধু টিনের তলোয়ার নিয়েই কথা বলব। প্রথমে কিছু দৃষ্টান্ত।

১) ‘বেটি আজ গ্রেট নেশনেলে চলে গেল ডাঙস করে’।

২) ‘সে শালা যে ছ্যাং চ্যাংড়ার কেত্তন শুরু করে দেবে এ সব জানতে পারলে’

৩) ‘ব্যাটার ক অক্ষর গোমাংস, যেখানে যাবে পেছনে মোদাগাড়ি ভরা মালের বোতল চলে, সে শালা হল স্বত্বাধিকারী’।

৪) ‘ও সব দালালির তলাখাঁক্তি কথা রেখে দে, পুনকে বেটি’।

৫) ‘গ্রেট নেশনালের ঘাঘিঘোচরা আমাদের সর্বনাশ করলে’।

৬) ‘ওই কাপ্তেনবাবু তো দেখছি ভুড়ুঙ্গে বজ্জাত’।

৭) ‘একের পর এক এমন পালা ধরছেন, যা দেখলে আমার থুতকুড়ি জাগে’।

৮) ‘আমি দল তুলে দেব তবু ভালো, অমন ঢোস্কা পালা করতে দেব না’।

৯) ‘থাক হয়েছে। আপনার সান্ত্বনা দেবার ঘ্যাঁতঘোঁতে মেয়েটা মুর্ছো যাবে’।

১০) ‘আপনার এই মেয়েছেলেটা তো বড় নড়েভোলা!’

শুধু কি ঢোস্কা আর নড়েভোলা? মোটেই না। বরং এক ঝলকে দেখে নেওয়া যাক, আরও এক গুচ্ছ শব্দ। যেমন, ‘গস্তানি, নুনচুপড়ি, বেদেবুড়ি, খুরকানাই, হেড়াহেড়ি, চিতেন, তজবিজ, ফররার, আচাভুয়া, বালতিপোঁতা, গররা, পাতাচাপা কপাল, মাড়গে, বৌকাঁটকি, চৈতন ফক্কা ইত্যাদি ইত্যাদি।

মজার কথা হল, এই ‘আচাভুয়া’ শব্দ কিন্তু বিদ্যাসাগর যে অপ্রচলিত শব্দ সংগ্রহ করেছিলেন, সেই তালিকাতেও আছে। বিদ্যাসাগর সংগৃহীত প্রায় তিনশো শব্দের তালিকা সাহিত্য পরিষৎ পত্রিকায় ছাপাও হয়েছিল বাংলা ১৩০৮ সালে। সেই তালিকায় ছিল, আখাম্বা, আদামাদা, আলবায়ে, খেঙড়া, তাংরানো, আড়ে হাতে, পিংলা, ঢলানি, বোচামি, আজমাইস, ফইজস ইত্যাদি শব্দ। আচাভুয়া পাওয়া যায় ভারতচন্দ্রেও। যেমন, ‘মোর বিভার দায় নাই আচাভুয়া বরে’।

এমন অসংখ্য কম জানা, অপ্রচলিত মুখের ভাষা (শব্দ), ‘ইতর’ জনের ভাষা উৎপল দত্তের গোটা নাটক জুড়েই রয়েছে। আগাগোড়া নামী ইংরেজি মাধ্যম স্কুলে কলেজে লেখাপড়া করা উৎপল দত্ত এই ভাষা কী ভাবে সংগ্রহ করতেন, হয়তো তাঁর কাছের মানুষরা বলতে পারবেন। উৎপল দত্ত কোন প্রক্রিয়ায় এ সব শব্দ সংগ্রহ করতেন তা না বলতে পারলেও, উৎপল দত্ত নিয়ে দীর্ঘ কাল গবেষণারত অরূপ মুখোপাধ্যায় জানান, ‘এ সব শব্দের অনেকটাই সম্ভবত ফুটপাথ, রক, মেলা, সার্কাস, গ্রাম্য কথোপকথন থেকে সংগ্রহ’। আমার নিজের অনুমান, মধ্যযুগের বাংলা সাহিত্য, মঙ্গলকাব্য, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর ইত্যাদিতে এমন শব্দ ছড়িয়ে রয়েছে, যার ব্যবহার পরে কমে যায়। উৎপল দত্তের এই ধরনের শব্দভাণ্ডারের সেটাও একটা সূত্র। অরূপ বললেন, ‘উৎপল দত্তের জার্মান নাটক ও সাহিত্যের উপর প্রচুর দখল থাকলেও তিনি ব্রেশটের নাটক করতেন না। এই প্রসঙ্গে আলোচনায়, উৎপল দত্ত অরূপকে বলেছিলেন, ব্রেশটের নাটকে এত ‘নিচুতলার’ মানুষের অপ্রচলিত শব্দ আছে যা বাংলায় আনুবাদ করা যায় না। যা ব্রেশট সংগ্রহ করতেন নিচুতলার মানুষের মুখ থেকেই। উৎপল দত্তের নাটকে এই ধরনের শব্দের ব্যবহার কী ব্রেশটের প্রভাবে? অরূপবাবুর মত, সম্ভবত তাই। এই সব নিচুতলার মুখের ভাষা বাংলা সাহিত্য নিল না। কার্যত তাকে দরজার বাইরে বসিয়ে রাখল। এর অনেক কারণ থাকতে পারে। তবে আমার মনে হয় এর অন্যতম কারণ, বাংলা সাহিত্যের উপর ব্রাহ্ম ধর্ম এবং বামপন্থী প্রভাব। এ ছাড়া বাংলা সাহিত্য মূলত বিকশিত হয়েছে উচ্চ বর্ণের লেখার টেবিলে। সেটাও একটা কারণ।

নিচুতলার ভাষা নয়, কিন্তু প্রচুর নতুন এবং বিদেশি শব্দ বাংলা ভাষাকে উপহার দিয়েছিলেন কাজি নজরুলও। কারণ নিশ্চয় ভিন্ন, কিন্তু মিল একটাই, সেই সব শব্দও বেশিরভাগই জায়গা পায়নি বাংলা ভাষার মূল স্রোতে। এও এক ধরনের ক্ষতি। ভাষার ক্ষতি। শব্দভাণ্ডারের ক্ষতি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev