আজ জন্মদিন। কিন্তু জমিয়ে হ্যাপি বার্থ ডে পালন করার ফুরসৎ এ মুহূর্তে তাঁর নেই সকাল হতেই প্রতিদিনের মতো বেড়িয়ে পরেছেন। কখনও গেছেন চন্দ্রকোনা রোডে পুলিশ লাইনে সেখানে রক্তদান শিবির চলছে জেলা পুলিশের উদ্যোগে। সেখানে কিছু সময় কাটিয়ে পথে বেরলেন।

মানুষকে পই পই করে বোঝালেন, প্লিজ এখন এই কঠিন সময়ে পথে বড়বেন না। লকডাউন চলছে এটা মনে চলুন। এতে আমাদেরই উপকার। তারপর চলে এলেন গোয়ালতোড় হাসপাতালে।

ডাক্তারদের সাথে করোনা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা সারলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা।
