মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত প্রশাসনিক মহলেই করোনা ভাইরাস থেকে সাধারন মানুষকে মুক্ত রাখার উদ্দেশ্যে প্রচার অভিযান চলছে। ২৩ মার্চ ২০২০ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উওরা সিংহ হাজরা পথে নামলেন। মেদিনীপুর শহর এবং আশপাশ অঞ্চ ঘুরে সাধারন মানুষকে সচেতন করলেন করোনা ভাইরাস সম্বন্ধে প্রত্যেককে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে এবং মাস্ক লাগাতে বললেন। তিনি নিজে হাতে জেলার বিভিন্ন জায়গায় বহু মানুষকে মাস্ক, সাবান দিলেন।