| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বাতাসে পর্যাপ্ত অক্সিজেন ও বৃহৎ শিল্প গড়ে তুলতে বাঁশগাছের কদর বাড়ছে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৭২২ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ইংল্যান্ডের রয়‍্যাল কলেজ অব এগ্রিকালচারের কয়েকজন ছাত্র-ছাত্রী গবেষণা করে দেখেছেন, বাড়ির সামনে বাঁশগাছ থাকলে তা বাতাস থেকে যে পরিমাণে কার্বনডাই অক্সাইড গ্রহণ করে, তার চেয়ে অনেক বেশি বাতাসে অক্সিজেন সরবরাহ করে। কেবল তাই নয় এই পর্যাপ্ত অক্সিজেন মানুষের ফুসফুসকে সুস্থ ও সচল রাখতে বাঁশগাছের ভূমিকা অনস্বীকার্য। এমনই তথ্য উঠে এসেছে গবেষণায়। বিশেষজ্ঞদের মতে বাঁশের প্রয়োজনীয়তা এখানেই থেমে নেই। নিত্য ব্যবহারে বাঁশ অপরিহার্য। বাঁশ থেকে ক্ষুদ্র ও বৃহৎ শিল্প গড়ে উঠেছে দেশ ও বিদেশে। এই শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাঁশশিল্প উন্নয়ন সমিতি, হস্তশিল্প সমবায় সমিতি, লোক কারুশিল্প ইত্যাদি। এক কথায় দেশের বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বাঁশশিল্পের কদর যেমন আছে, সেইসঙ্গে অর্থনৈতিক চিত্রটাও শক্তপোক্ত অনেকখানি। এই শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ। তাই দিনের দিন বাঁশের কদর বাড়ছে সর্বত্র।

উল্লেখ্য, বাঁশ থেকে সুন্দর সুন্দর কারুকার্যময় নিত্য ব্যবহারযোগ্য পণ্য তৈরি হচ্ছে। বাজারে চাহিদা আছে। সেইসঙ্গে রপ্তানির সুযোগও আছে। তাই কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই বাঁশশিল্পীদের নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করেছে। প্রসঙ্গত, দেশের মহারাষ্ট্র, বেঙ্গালুরু, আসামের গুয়াহাটি, নলবাড়ি, ওড়িশা ইত্যাদি রাজ্যে বাঁশ থেকে বিভিন্ন নিত্য ব্যবহারযোগ্য জিনিস তৈরি হচ্ছে, যুক্ত আছেন বহু মানুষ। একইভাবে পশ্চিমবঙ্গেও এই শিল্পের উজ্জ্বল সম্ভাবনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কদর বাড়ছে এই শিল্পজাত সামগ্রীর। অর্থনৈতিক দিকটা সফল হচ্ছে। তাই রুটি-রোজগারের একটা অন্যতম মাধ্যম এই বাঁশ ভিত্তিক শিল্প।

তাছাড়া বাঁশ থেকে কুলো, ধুচুনি, চ্যাঙারি, ঝুড়ি, খই-চালুনি, ফুলের সাজি, ডাস্টবিন বাক্সেট, পেন হোল্ডার, ফিল্টার, চাঁচ, দরমা, বাঁশের মই, দরজা, বেড়া সবই হচ্ছে। প্রত্যেকটি পণ্য মানুষের নিত্য প্রয়োজনে লাগে। একটা সময় এ রাজ্যের অধিকাংশ জেলায় মানুষের ভিটায় বাঁশগাছ ছিল। এমনকী বহু জায়াগায় বাঁশবাগানও ছিল। তা কমে গিয়েছে। অথচ চাহিদা বাড়ছে। চাষ কমে যাওয়ায় বাঁশের দামও বেড়ে গিয়েছে। হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ ইত্যাদি জেলাতে বিভিন্ন জাতের বাঁশ দেখা যায়। তবে প্রত্যেক জাতের বাঁশেই বিভিন্ন পণ্য তৈরি হয়। হস্তশিল্পের একটা অন্যতম উপাদান যে বাঁশ তা বলা যেতেই পারে। বর্তমানে এরাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাঁশ ভিত্তিক শিল্প গড়ে তুলে জীবিকানির্বাহ করছেন। এজন্য সরকারি সাহায্য ও ব্যাঙ্কের মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হয়েছে। যুক্ত হয়েছে অসংখ্য মহিলা। বহু পরিবার আছেন, যাঁরা এই শিল্পের ওপরই নির্ভরশীল। বাড়িতে বসেই হাতের সুন্দর কারুকার্য দ্বারা বিভিন্ন সামগ্রী তৈরি করছেন। ওই সমস্ত সামগ্রী ব্যবসায়ীরা বাড়িতে এসেই কিনে নিচ্ছেন। নতুবা নিকটবর্তী হাট বাজারে গিয়ে বিক্রি করছেন।

বাঁশশিল্পের সঙ্গে যুক্ত বেচারাম আদক, মদন ধাড়া, সজল আদকরা জানালেন, এই শিল্পেরএকটা বড় বাজার আছে। তৈরি মালপত্রের চাহিদা বাড়ছে। উপযুক্ত দামও মিলছে। সরকার একটু চিন্তাভাবনা করলেই ছোট ছোট শিল্প গড়ে উঠতে পারে। তাতে কর্মসংস্থান হবে বহু যুবক যুবতীর। একটা কুলো তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকায়। প্রতিটি ঝুড়ি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। একটা বাঁশ ১৫০ টাকায় কিনলে এর থেকে ৮০০ টাকার পণ্য বিক্রি করা যেতে পারে।

এদিকে বাঁশ শিল্পের কদর বাড়াতে বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি ভাবে মেলাও হচ্ছে। আসামের নলবাড়িতে বাঁশশিল্প উন্নয়ণ সমিতি, ধুবড়িতে হস্তশিল্প সমবায় সমিতি, পশ্চিমবঙ্গে লোককারুশিল্প গড়ে উঠেছে। রাজ্যের শিল্পভবন সূত্রে জানা গিয়েছে, বাঁশ ভিত্তিক শিল্পকে রাজ্য সরকার বহু জায়গায় গড়ে তুলে কর্মসংস্থানের পথ খুলে দিতে চাইছে। যাতে মানুষের অর্থনৈতিক দিকটা মজবুত হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev