| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কার্ল মার্ক্স-সকাশে বিদ্যাসাগরীয় চিঠি : অসিত দাস

Reporter
অসিত দাস / ৫৯৩ জন পড়েছেন
আপডেট শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

১৯৬৮ খ্রিস্টাব্দে কার্ল মার্ক্সের ১৫০তম জন্মবার্ষিকী পালনে ২২ থেকে ২৪ জুন বেগুসরাইয়ের কোসাম্বি কালচারাল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘Symposium on Marxism and India’। প্রারম্ভিক ভাষণে গঙ্গাধর অধিকারী অনেক তথ্য দিয়েছিলেন ভারতে মার্ক্সবাদী কমিউনিজমের গোড়ার কথা নিয়ে।

ঊনবিংশ শতকের শেষ লগ্নে দাদাভাই নওরজি ও ১৯০৮-এ মাদাম কামা ও শ্রীরাণাকেই ভারতবর্ষে মার্ক্সের ভাবধারা নিয়ে আসার পুরোধাব্যক্তিত্বের সম্মান দেওয়া হয়।

কিন্তু এখানে অধিকারীমহাশয় ১৯৬৭-৬৮-তে প্রকাশিত ‘Minutes of the General Council of First International’ থেকে একটি চমকে দেওয়ার মতো তথ্য উদ্ধার করেছেন। ১৮৭১-এ পাঠানো ‘A letter from Calcutta’ শিরোনামে ভারতের তৎকালীন রাজধানী কলকাতা থেকে First International-এ পাঠানো এক ব্যক্তির চিঠি নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ভারতে শাসকশ্রেণীর প্রজানিপীড়ন, শ্রমিকদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করা, অতিরিক্ত করের বোঝা ইত্যাদি নিয়ে একগুচ্ছ অভিযোগ জানিয়ে কমিউনিস্ট পার্টিকে ভারতে তথা কলকাতায় একটি শাখা খোলার আবেদন জানানো হয়েছিল উক্ত চিঠিটিতে। উল্লেখ্য, উক্ত মিটিংয়ে স্বয়ং কার্ল মার্ক্স উপস্থিত ছিলেন। চিঠিটি সভায় পাঠ করা হয়েছিল। চিঠিটির প্রেরকের নাম জানা যায়নি। ‘মিনিটস’-এর সম্পাদকযুগল ফুটনোট হিসেবে তৎকালীন ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইস্টার্ন পোস্টের একটি খবরে প্রকাশিত প্রাগুক্ত চিঠিটির বয়ান উদ্ধৃত করেছেন।

এখানে প্রারম্ভিক ভাষণ থেকে অংশবিশেষ ও চিঠিটি উদ্ধৃত করছি —

The footnote to this entry, given by the editors of the volume, quotes a report of the same meeting which appeared in a contemporary British weekly The Eastern Post which gives an extract from the letter from India :

… ‘great discontent exists amongst the people,

and the British government is thoroughly disliked. The taxation is excessive and the revenues are swallowed up in maintaining a costly system of officialism. As in other places the extravagancies of the ruling class contrast in a painful manner with the wretched condition of the workers, whose labour creates the wealth thus squandered. The principles of the International would bring the mass of the people into its organisation if a section was started.’ The reference is interesting but nothing can be said until an investigation is made in our country as to the authenticity of the letter.

The ideas of Marx, however, began to grip the masses in our country to a considerable extent only after the victory of the October Socialist Revolution and under its impact in the twenties and thirties. They became an influential force among the working class and the intelligentsia already in the course of the struggle for independence.

চিঠিটি কলকাতার বিশিষ্ট কেউ লিখেছিলেন বলে জানা যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৭১-এ মেট্রোপলিটন ইন্সটিটিউশনের গুরুদায়িত্বে। আর একবছর পরে, ১৮৭২-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার সাটক্লিফ সাহেবকে চিঠি লিখছেন কলেজকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার জন্যে।

On the 25th Junuary, 1872, Vidyasagar reformed a Committee for the management of the Institution, consisting of himself, Dwarka Nath Mitter, and Kristo Das Paul as members. Two days subsequent to the formation of this Committee an application was again made for the affiliation of the Institution to the Calcutta University up to the First Arts Examination. The application ran as follows:—

“To

“J. Sutcliffe Esq. M. A.

“Registrar to the Calcutta University.

“Sir,

“We, the Managers of the Metropolitan Institution, request that you will be so good as to lay before the Syndicate this our application for its affiliation to the Calcutta University up to the First Arts Examination.

“As required by the rules for affiliation, we hereby declare that the Institution has the means of educating up to the First Arts Examination standard.

“We annex a statement showing the provision contemplated to be made for the instruction of the students up to the same standard after the sanction for affiliation is accorded. We beg leave to state that we will employ senior scholars of the pre-university era or graduates of the Calcutta University as professors of the Institution.

“We hereby assure the Syndicate that the Institution, if affiliated, will be maintained on the proposed footing for five years, and trust that this assurance will be deemed satisfactory.

Calcutta Metropolitan Institution

25th January 1872

(Sd)

“We have the honour to be,

“Sir,

“Your most obedient Servants

“Isvar Chanda Sarma,

“Dwaraka Nath Mitter

“Krito Dass Pal

লক্ষণীয়, মেট্রোপলিটনের ম্যানেজিং কমিটিতে তখন বিদ্যাসাগর ছাড়া কৃষ্ণদাস পাল ও দ্বারকানাথ মিত্র রয়েছেন। এই কৃষ্ণদাস পাল ছিলেন হিন্দু প্যাট্রিয়ট কাগজের সম্পাদক। তিনি ছিলেন সাংবাদিক ও ইংরেজিতে সুপণ্ডিত।

তখন কলকাতায় নীলদর্পণ নিয়ে রেভারেন্ড জেমস লং-য়ের একহাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড হওয়ার ঘটনা সদ্য ঘটেছে। মাইকেল মধুসূদন দত্ত তাঁর অনুরোধেই নীলদর্পণের ইংরেজি অনুবাদ করেছিলেন।

কলকাতার এই সারস্বত পরিমণ্ডলে ইংরেজের বিরুদ্ধে মানুষ ফুঁসছে। নীলকরদের অত্যাচারের খবর বিলেতেও জানাজানি হয়ে গেছে। বিলেতি নুনের বাজার তৈরি করতে ইংরেজ শাসক দেশি নুন তৈরি বেআইনি ঘোষণা করেছে। তার বিরুদ্ধে চুয়াড় বিদ্রোহ ও পাইক বিদ্রোহ হয়ে গেছে। ১৮৫৭-য় সিপাহী বিদ্রোহ ঘটেছে। ইংরেজের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে কলকাতা তথা বঙ্গে। কৃষ্ণদাস পালের মতো দক্ষ সাংবাদিক যাঁর সঙ্গী, সেই বিদ্যাসাগরের পক্ষে ফার্স্ট ইন্টারন্যাশনালে চিঠি পাঠানো অবশ্যই সম্ভব। সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ সেনাকে ব্যবহারের জন্যে তাঁকে সংস্কৃত কলেজের বিল্ডিং ছেড়ে দিতে হয়েছিল। তারই শোধবোধ করতে তিনি কৃষ্ণদাসের সহায়তায় কাউন্সিলে মার্ক্সের গোচরে আনার জন্যে চিঠিটি পাঠাতেই পারেন। চিঠিটি যে কলকাতা থেকেই প্রেরিত হয়েছিল, তা কমিউনিস্টদের ইতিহাসই স্বীকার করছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev