| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মুরালিধরন হিসেবে রুপালি পর্দা কাঁপাবেন তামিল তারকা বিজয় সেথুপতি

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৪২৭ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

বায়োপিকের একটা ভালো বাজার আছে ভারতীয় সিনেমা মহলের প্রযোজকদের কাছে। সুশান্ত সিং রাজপুতকে লাইমলাইটে নিয়ে এসেছিল এম.এস ধোনির বায়োপিক। মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে ছবি তৈরি করা হয়েছে। মুক্তির জন্য প্রস্তুত ক্রিকেট নিয়ে সিনেমা ‘৮৩’। কপিল দেবকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি। ভাগ মিলখা ভাগ মিলখা সিং-এর জীবন নিয়ে বায়োপিক করেছিলেন ফারহান আখতার সিনেমা প্রেমীদের মনে বেশ দাগ কেটেছিল ছবিটা। এবার এসে পরেছে শ্রীলঙ্কার ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন। মুরলী তাঁর ক্রিকেট ক্যারিয়ারে ৮০০টা উইকেট নিয়েছেন। বায়োপিকটির নামও রাখা হয়েছে ‘৮০০’। মুরালিধরন হিসেবে রুপালি পর্দা কাঁপাবেন তামিল তারকা বিজয় সেথুপাতি। মুত্তিয়া মুরালিধরন, বিজয় সেথুপতি দুজনেই ফেসবুকে তাঁদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ছবির কথা জানিয়েছেন। বিজয় সেথুপতি একটি ছবি দিয়ে লিখেছেন, ‘এমন ঐতিহাসিক এক প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে গর্ববোধ করছি। শিগগির পরবর্তী আপডেট আসছে।’ সিনেমার মেকিং যদি ভালো হয়, আর সেথুপতি যদি মুরালির বোলিং স্টাইলের আধাআধিও আয়ত্ব করতে পারেন; তাহলে এই বায়োপিক যে একটা মাস্টারপিস হতে যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না।

দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেথুপতি দর্শকদের মধ্যে বেশ পরিচিত। বিশেষ করে ‘৯৬’ সিনেমাটা মুক্তির পরে তার জনপ্রিয়তা প্রায় আকাশ ছুঁয়েছে। এর আগে-পরেও দারুণ কিছু সিনেমা তিনি করেছেন। ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি তিনি। প্রথম জীবনে দোকানের কর্মচারী, সুপার শপের ক্যাশিয়ার বা ফোন বুথের ম্যানেজার হিসেবে কাজ করা সেথুপতি মেধা আর পরিশ্রমে নিজেকে আজকের অবস্থানে তুলে এনেছেন। ব্যাকগ্রাউন্ড এক্টর হিসেবে ক্যামেরার সামনে কাজ শুরু করা এই অভিনেতাকে তাই সেলফ মেইড সুপারস্টার বললে ভুল হবে না একটুও।

এই সিনেমার ফার্স্ট লুক এবং মোশন পোস্টার মুক্তি পেয়েছে। এবং মুক্তির পরেই সেটা অনলাইনে ঝড় তুলেছে। পোস্টারে বিজয় সেথুপতিকে দেখে মুরালিধরনের সঙ্গে পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না খুব একটা—এত পারফেক্টভাবে উপস্থাপন করা হয়েছে তাকে! মুরালিধরনের বিশেষত্ব হচ্ছে ভয়ংকর দৃষ্টি, পোস্টারে সেথুপতিও নিজের চোখে সেই ভয়ানক সৌন্দর্যকে তুলে এনেছেন, মুরালিধরনে পরিণত হবার জন্য তার ডেডিকেশনটা বোঝা যাচ্ছে এই একটা ছবিতেই। ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’-তে আমির খানের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন বিজয় সেথুপতি, এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হবে তার। তবে তাকে সর্বভারতীয় অঙ্গনে তুমুল জনপ্রিয়তা এনে দেয়ার কাজটা করতে পারে ‘৮০০’ সিনেমাটাই।

নির্মাতারা দীর্ঘদিন ধরে এই চরিত্রের জন্য পারফেক্ট একজনকে খুঁজছিলেন, কিন্ত মিলছিল না কোথাও। বোলার মুরলির চরিত্রের যে আগ্রাশন, একই সাথে মানুষ মুরালিধরনের সরলতা—দুটোর মিশ্রণ পাওয়া যাচ্ছিল না খুঁজে। সাউথ ইন্ডিয়ান নায়কেরা বিখ্যাত অ্যাকশন এবং রোমান্সের কারনে, কিন্ত এই সিনেমায় দুটোর কোনটিরই জায়গা নেই। মাচোম্যানের পরিবর্তে দরকার ছিল একজন ক্যারেক্টার আর্টিস্টের। শেষমেশ নির্মাতারা দ্বারস্থ হয়েছেন বিজয় সেথুপতির। তখন সেথুপতির হাতে মোট ছয়টি সিনেমা ছিল। প্রথমে তিনি রাজি হননি তাই এই সিনেমার অভিনয় নিয়ে কোনো কথা বলতে পারেননি ‘মাক্কাল সেলভান’খ্যাত সেথুপাতি। অবশ্য তিনি মুরলীর জীবন কাহিনী শোনার পর রাজি হয়েছেন। কয়েক দফা অডিশন আর স্ক্রিন টেস্ট দেয়ার পর তাকে এই সিনেমার জন্য ফাইনাল করা হয়েছে। স্বয়ং মুত্তিয়া মুরালিধরনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তার চরিত্রে বিজয় সেথুপতি অভিনয় করবেন শুনে।

সিনেমার মেকিং যদি ভালো হয়, আর সেথুপতি যদি মুরালির বোলিং স্টাইলটা আধাআধিও আয়ত্ব করতে পারেন; তাহলে এই বায়োপিক যে একটা মাস্টারপিস হতে যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। শোনা যাচ্ছে, মুরালিধরন নিজেই নাকি ভারতে এসে সেথুপতির সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করবেন কিছুদিন। মুরালিধরন নিজে বিজয় সেথুপতির অভিনয়ের মুগ্ধ দর্শক, তার পুরোপুরি বিশ্বাস আছে, সেথুপতি এই বায়োপিকে তার চরিত্রটাকে দুর্দান্তভাবে উপস্থাপনা করবেন। এখন দেখার বিষয় রিজিওনাল স্টার থেকে অল ইন্ডিয়ান সুপারস্টারে তিনি নিজেকে পরিণত করতে পারেন কিনা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev