| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

অতিমারির ধাক্কায় ভার্চুয়ালেই বন্দী কলেজ ক্যাম্পাসে উদ্দামতার স্বপ্ন কলমে মনোদীপ ব্যানার্জী

Reporter
মনোদীপ ব্যানার্জী / ২৬০ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ক্যালেন্ডারে সাল বলছে ২০২০। আর সময় বলছে মহামারীর তান্ডব। ঠিক এমন সময় বাতিল হল দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বদলে গেল একগোছা তরতাজা ফুলের ভবিষৎ।

করোনার দাপুটে ইনিংস-এর সামনে নতিশিকার করল শিক্ষা ব্যবস্থা। অর্ধ-সমাপ্ত পরীক্ষাতেই ফলঘোষণা হল দ্বাদশ শ্রেণীর। পরীক্ষার নম্বর-এ কেউ হল তৃপ্ত, কেউ অমাবস্যার অন্ধকারে সন্ধ্যাবাতির খোঁজে নামল। চিরাচরিত পাঠক্রিয়াটা নিমিষে বদলে গেল।

যে মেয়েটা শুনে এসেছে তার মায়ের কাছে কলেজের গল্প, তা যেন স্বপ্নই রয়ে গেল। কলেজের গেটে কোনো দাদারা ভিড় করে দাঁড়ায়নি, কেউ তাদেরকে ভর্তির ফর্ম তোলার লাইনে নিয়ে যায়নি। মেয়েটি শোনেনি কলেজের ক্লাস রুমের সামনে দিয়ে ছাত্র নেতাদের স্লোগান বা কলেজ ভোটের আগে সিনিয়রদের দলীয় প্রার্থীদের হয়ে ভোট দেয়ার নরমে-গরমে আবেদন। পাইনি নবীনবরণ এর স্বাদ, পাইনি বসন্তের মন কেমন করা কলেজ প্রেমের ডাক। পেল শুধু মোবাইলে বসে ক্লাস আর ডিজিটাল বন্ধু। যারা শুধু ফোনেই জানিয়েছে তাদের নিজেদের মাটির গন্ধ।

বহরমপুর পায়নি দক্ষিণ দিনাজপুরের মাটির গন্ধ, মালদার আমের স্বাদ, বর্ধমান তাদের মিহিদানা দিয়ে উপভোগ করতে পারেনি। ঠিক যেমন নদীয়ার কৃষ্ণ প্রেম কোচবিহারের রাজ-রাজাদের অভিযাত্য কলেজ ক্যান্টিনে মিশে যায়নি।

যে ছেলেটা তার দিদি-জামাইবাবুর কলেজ প্রেমের সম্পর্ককে বিয়ের ছাদনাতলায় এসে থামতে দেখলো, সে এখনও ল্যাপটপ ক্লাসে তার ভালো লাগার বান্ধবীকে সাহস করে শোনাতেই পারেনি বাঁশিতে তার ভালবাসার সুর।

সদ্য স্কুল পাস করা মধুরিমা, দেখেছে তার দাদাকে কলেজেই বেশি সময় দিতে। শিক্ষার সাথে সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য দাদার ছাত্র সংগঠনে পা রাখা। তার দাদা যখন কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হল, তখন তো দাদার সাথে কমই দেখা হত তার। দাদার কাছেই শুনেছে কলেজের গল্প, কেমন হয় নবীনবরণ, কলেজ ফাংশান, বন্ধুদের আড্ডা আর পিকনিক। সেই থেকেই কলেজ নিয়ে মনের অলিন্দে যে গল্প সে বুনেছে তা যেন বাস্তবের মাটিতে মেলে না। স্বপ্ন কী সত্যিই সত্যি হয় না! প্রশ্নের পোকা গুলো মাথায় ভিড় করে আসে বারবার।

কালচক্রে সময় অতিবাহিত হল, ভবিষৎ গুলো কোভিড-১৯-এর থেকে শুধু উপহার পেল থালা সাজানো একগুচ্ছ না পাওয়ার যন্ত্রণা। হারালো কলেজের সোনালী দিন, ক্যান্টিনে আড্ডা। হারিয়ে গেল হয়তো ‘বন্ধু কলেজ শেষে দেখা হবে’ বলা কণ্ঠস্বর। তবুও আশায় রয়েছে কলেজের গেট গুলো, বদলে যাবে এই সময়। ফের একটা ঝড় আসবে আর বলবে ‘আমাদের কলেজ জীবন মানেই…’

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev