অমিত শাহের ভার্চুয়াল জনসভা যে কালকে ফ্লপ শোয়ে পরিণত হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। বাঁশ বাগানে এলইডি টিভি লাগিয়ে ভার্চুয়াল জনসভা সফল করার দিকে মন দিয়েছিলেন অমিত শাহ। দেশ করোনায় আক্রান্ত, সে দিকে তাঁর মন নেই, তিনি এখন ২০২১ বাংলা দখলকে পাখির চোখ করেছেন।

যত বেসি বাংলা নিয়ে তিনি সরব হচ্ছেন তত বেশি বাংলার সাধারণ মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন। আজ আরামবাগ বিধানসভা কেন্দ্রের বলরামপুর, মলয়পুর-২ নং এলাকার বিজেপি থেকে প্রায় ২৫০ জন নেতা ও কর্মী বাংলার গর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।

বিজেপির টোটো ইউনিয়নটাই আজ কর্পূরের মতো উবে গেল। বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা ও আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দীর হাত থেকে পতাকা তুলে নিলেন এই সব কর্মীরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
