মোবাইল-সহ ইলেকট্রনিক্স নানা জিনিস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় চিকিৎসাধীন রোগীদের কাছে মোবাইল না রাখতে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই নির্দেশ মেনে অভিনব পদক্ষেপ করল সল্টলেক আমরি হাসপাতাল কর্তৃপক্ষ। মোবাইল বা ট্যাব না থাকায় বাড়ির লোকজনদের সঙ্গে কী করে কথা বলবেন তা নিয়ে চিন্তায় পড়েন রোগীরা। এই চিন্তা দূর করতেই ভার্চুয়াল ভিজিটিং আওয়ারসের ব্যবস্থা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি এই ব্যবস্থা চালু হয়েছে। কীভাবে বাড়ির লোকজনদের সঙ্গে রোগীরা কথা বলছেন? দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন।