গ্রীষ্মকালীন রক্তের অভাব মেটাতে তারকেশ্বর ভাঙ্গাগড়া ব্যায়াম সমিতির উদ্যোগে ও আরামবাগ ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৭ মে ২০২০ ক্লাব প্রাঙ্গণে। লকডাউন ও সোশ্যাল ডিসটেন্সিং মেনে এলাকা কে সানিটাইজ করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

বেশকিছু মহিলাসহ স্বতঃস্ফূর্তভাবে ৩০ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পৌরপ্রধন স্বপন সামন্ত, উপপৌর প্রধান উত্তম কুন্ডু, পৌরসভার কাউন্সিলর প্রবীর চন্দ্র এবং পুতুল ভট্টাচার্য্য উপস্থিত। ক্লাবের পক্ষ থেকে রক্তদাতাদের মাস্ক ও চারা গাছ দিয়ে ধন্যবাদ জানানো হয়।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার