পুরসভায় যেমন সুবিধা মেলে ঠিক তেমন ব্যবস্থা পঞ্চায়েত এলাকায়। অনুষ্ঠান বাড়িতে ভাড়া দেওয়ার জন্য এক হাজার লিটার জল ধরে এমন তিনটি পানীয় জলের ট্যাঙ্ক কিনল পূর্ব বর্ধমানের হাটকালনা গ্রাম পঞ্চায়েত। প্রধান শুভ্র মজুমদার জানিয়েছেন, এর আগে সেচপুল ও এলাকা স্যানিটাইজ করতে মেশিন কেনা হয়েছে। স্বল্পমূল্যে সাধারণ মানুষের সুবিধার্থে এবার থেকে পানীয় জলের ট্যাঙ্ক ভাড়া দেওয়া হবে।
ছবি ও সংবাদ: মোহন সাহা
