| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নবান্ন দখলের লড়াইয়ে পঞ্চম দফার ভোটের গুরুত্ব দু-পক্ষের কাছেই লিখছেন তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ১৭৭ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

চতুর্থ দফায় প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। পাশাপাশি কোভিডের হানা প্রবল হয়ে উঠেছে এ রাজ্যে। বাকি ৪ দফার মধ্যে শনিবার পঞ্চম দফা। বাংলায় বিধানসভা ভোটের তাপ এখন কার্যত গনগণে আঁচ। শনিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার মোট ৪৫ আসনে ভোট পর্ব।

কমিশনের নির্দেশ অনুযায়ী অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে প্রচার পর্ব। ভোট গ্রহণ হবে উত্তর ২৪ পরগনার ১১১ থেকে ১২৬ বিধানসভা কেন্দ্রের ১৬ টি আসনে। নদিয়ারর বিধানসভা কেন্দ্র ৮৬ থেকে ৯৩-এর ৮ টি কেন্দ্রে। পূর্ব বর্ধমানের ৮ আসন, কালিম্পংয়ের ১ টি আসন, জলপাইগুড়ি জেলার ১৫ থেকে ২১ আসনে।

এর মধ্যে উত্তর বাংলার ময়নাগুড়ি (এসসি), জলপাইগুড়ি (এসসি), রাজগঞ্জ (এসসি), ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল (এসটি), নাগরাকাটা (এসটি), কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), শিলিগুড়ি, ফাঁসিদেওয়া (এসটি), দক্ষিণবঙ্গের শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ (এসসি), রানাঘাট উত্তর-পূর্ব (এসসি), রানাঘাট দক্ষিণ (এসসি), চাকদহ, কল্যাণী (এসসি), হরিণঘাটা (এসসি), খণ্ডঘোষ (এসসি), বর্ধমান দক্ষিণ, রায়না (এসসি), জামালপুর (এসসি), মন্তেশ্বর, কালনা (এসসি), মেমারি, বর্ধমান উত্তর (এসসি)। উত্তর ২৪ পরগনার পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ (এসসি), সন্দেশখালি (এসটি), বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ (এসসি) যেমন হাইভল্টেজ ভোট যুদ্ধ বলে নজরে রয়েছে পাশাপাশি মদন মিত্র বনাম রাজু বন্দ্যোপাধ্যায়দের লড়াই, দমদম থেকে বিধান নগরের স্টার ফাইট ঘিরেও পারদ চড়তে পারে ভোটের বাংলায়।

উল্লেখ্য; শনিবারের ৪৫টি কেন্দ্রের অধিকাংশতেই ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি এগিয়ে ছিল। গত লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রগুলিতে গড়ে প্রায় ৪৫ শতাংশ ভোট পেয়েছিল। তৃণমূলের ৪১.৫ শতাংশের তুলনায় যা অনেকটাই বেশি। তবে আসন দখলের ক্ষেত্রে উভয় নেতৃত্বই সমান সমান আসন দখল করেছিল প্রায়।

হিসেব বলছে তৃণমূল ২৩ ও বিজেপি ২২টি আসনে এগিয়ে ছিল। তাই একুশের বিধানসভা ভোটের পঞ্চম দফা অনেকটাই নবান্ন দখলের লড়াইতে রীতিমত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০১৬ নির্বাচন এই কেন্দ্র গুলির মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস ৩১টি আসনে জয়ী হয়েছিল। সেই তুলনায় অনেকটাই পিছনে ছিল বাম ও কংগ্রেস। গত বিধানসভা এমনকি লোকসভার নিরিখেও যদি পঞ্চম দফায় অধিকাংশ আসন তৃণমূল ধরে রাখতে পারে তাহলে নবান্ন দখলের লড়ইয়ে অনেকটাই এগিয়ে যাবে ঘাসফুল।

উত্তর চব্বিশ পরগনায় এবার দু’দফায় ভোট। শনিবার পঞ্চম দফায় দমদম, ব্যারাকপুর ও বারাসত লোকসভার অন্তর্গত ১৬টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। ষষ্ঠ দফায় ভোট হবে জেলার বাকি ১৭টি আসনে। ২০১১-র পরিবর্তনের নির্বাচনেও লাল সাম্রাজ্য উত্তর চব্বিশ পরগনা জুড়ে ঘাসফুল ফুটেছিল। এই জেলার ২৯টি আসনই দখল করেছিল তৃণমূল। বাকি ৪টি আসনে টিমটিম করে জ্বলেছিল বামেরা। ২০১৬-র বিধানসভা নির্বাচনে এ জেলার ৩৩টি আসনের মধ্যে ২৭টিতেই ঘাসফুল ফুটেছিল। ৩টি গিয়েছিল বামেদের দখলে আর ৩টি পেয়েছিল কংগ্রেস। ঝুলি খালি থেকেছিল বিজেপির।

অর্থাৎ গত দুটি বিধানসভার ভোট পরিসংখ্যানের নিরিখে উত্তর চব্বিশ পরগনাকে তৃণমূলের শক্ত ঘাঁটি বলা যায়। তবে এবারের লড়াই একপেশে না হলেও সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে বলাই যায় যে গেরুয়া হাওয়া একেবারে উবে গিয়েছে। তা না হলে এ জেলার ভোট নিয়ে তৃণমূল নেত্রীর চিন্তা ছিল। কারণ; কলকাতার প্রতিবেশী উত্তর চব্বিশ পরগনায় গত লোকসভাতে ঘাসফুলের আধিপত্য বজায় থাকলেও বিজেপির ভোট বাড়েছিল।

দার্জিলিং লোকসভা কেন্দ্র একটা সময় পর্যন্ত অখিল ভারতীয় গোর্খা লিগের দখলে ছিল। ১৯৮২ ও ১৯৮৭ সালে দার্জিলিং বিধানসভায় জিতেছিল সিপিএম। তারপরে ২০১১ সাল পর্যন্ত আধিপত্য ছিল জিএনএলএফের। ২০১১ ও ২০১৬ সালে এই কেন্দ্রে জেতে জিজেএম। ২০১১ সালে কংগ্রেসকে সমর্থন জানিয়েছিল তৃণমূল, ২০১৬ সালে একাই ভোটে লড়ে দ্বিতীয় স্থান পেয়েছিল। ২০১৯-এর লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বিজেপি জিতেছিল। রাজ্যের শাসকদল দার্জিলিং জেলার তিনটি আসনেই প্রার্থী দেয়নি। আসনগুলি গোর্খা জনমুক্তি মোর্চাকে ছেড়ে দিয়েছেন মমতা। কিন্তু বিনয় তামাং এবং বিমল গুরুংয়ের গোষ্ঠীকোন্দল না মেটায় দুই পক্ষই প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে গত লোকসভা নির্বাচন পর্যন্ত গুরুংপন্থী জিজেএম বিজেপিকে সমর্থন করলেও এবার শুধুমাত্র জিএনএলএফের সমর্থনে ভোটে লড়ছে বিজেপি। তবে এবার গেরুয়া শিবিরের অবস্থা অনেকটাই অনিশ্চিত।

শনিবারের ভোট পর্বে উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মদন মিত্র, ব্রাত্য বসু,   চিরঞ্জিত চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক, রাহুল সিনহা, গৌতম দেব, অদিতি মুন্সি, শমীক ভট্টচার্য, সব্যসাচী চক্রবর্তী, পার্নো মিত্র, তাপস রায়, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়নদীপ মিত্র, অশোক ভট্টাচার্য, সুজিত বসু প্রমুখ।

আপনার মতামত লিখুন :

3 responses to “নবান্ন দখলের লড়াইয়ে পঞ্চম দফার ভোটের গুরুত্ব দু-পক্ষের কাছেই লিখছেন তপন মল্লিক চৌধুরী”

  1. shaktipada majumdar says:

    পঞ্চম দফায় তৃণমূল যদি তাদের আগের আসন ধরে রাখতে পারে তাহলে নবান্ন দখলের লড়ইয়ে অনেকটাই এগিয়ে যাবে
    এটা না হয় মানা গেল, কিন্তু ধরে রাখবে কি দিয়ে? বাংলার মানুষ কি সব ভুলে গিয়েছে বলতে চান। আর সম্ভব নয়, মিলিয়ে
    নেবেন।

  2. tarapada kanjilal says:

    আপনার ব্যাখ্যা ও বিশ্লেষণ যত সহজ ক্ষমতা দখল তত সহজ কি? মনে হয় না, তবে আপনার লেখা খুব সুন্দর।

  3. dilip sen says:

    মতামতের পক্ষে যথেষ্ট ব্যাখ্যা রাখার চেষ্টা করেছেন, তবে অপেক্ষা করতে হবে, মনে হয় একটু অন্যরকম ফলাফল হতে
    পারে।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev